Homeশীর্ষ সংবাদখামারী সম্মেলনে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর খামারীদের সহযোগিতা ও উৎসাহ প্রদানের ...

খামারী সম্মেলনে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর খামারীদের সহযোগিতা ও উৎসাহ প্রদানের মধ্যে দিয়ে ভাল মৎস উৎপাদন করা সম্ভব ——–প্রফেসর ড. গোলাম শাহি আলম

New Image000সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গোলাম শাহি আলম বলেছেন, আমাদের সমাজের সকল শ্রের্ণীর খামারীদের সার্বিক সহযোগিতা ও উৎসাহ প্রদান করলে খামারীদের পরিশ্রম বিনিময়ে আমরা পাব গুনগত মান সম্মত পুষ্টি কর প্রাকৃতিক মাছ। মৎস্য খামারী ব্যবসায়ীরা অনেক পরিশ্রম করে মাছ উৎপাদন করে আমাদের দৈনিক পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করেন। খামারী ব্যাবসায়ীদের উন্নয়নের জন্য আমাদের সরকারী ও বেসরকারী সংস্থা কে এগিয়ে আসতে হবে। ব্যাংক, বীমা ও সরকারী বেসরকারী বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যদি খামারীদের সহযোগিতায় এগিয়ে আসেন তা হলে আমাদের মৎস্য খাতের বৈপ্লবীক পরিবর্তন সাধিত হবে এবং দেশের চাহিদা মিটিয়ে বিদেশে মাছ রপ্তানি করে বিশ্ব বাজারের বাংলাদেশের মাছের নতুন বাজার সৃষ্ঠি হবে ও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হবে।
গতকাল ১৯ মে মঙ্গলবার সিলেট নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলে মেগা ফিড, সেপক্টা হেস্কাফিড ও কুশিয়ারা এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত খামারী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট এম সি কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর আহমদ হোসাইন‘র সভাপতিত্বে ও মেগা ফিড‘র এ জি এম মার্কেটিং অফিসার্স রঞ্জিত দেকনাথ‘র পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রাণী সম্পাদ অধিদপ্তরের সিলেট বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ড. মোঃ নুরুল ইসলাম, সিলেট জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস, মেগা ফিড চিফ নাট্রিসনিষ্ট মিঃ ওরায়াত লেকসার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজি বিভাগের প্রধান প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইকোলেজি বিভাগের প্রদান জামাল উদ্দিন ভুইয়া, সিলেট কৃষি বিশ্ববিদ্যাালয় পোল্ট্রি বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ রাশেদ হাসনাত, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকলজি বিভাগের বিভাগী প্রধান প্রফেসর ড. মোঃ সিদ্দিকুল ইসলাম। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সেপক্টা হেস্কাফিড পরিচালক আহসানুজ্জামন।
আরো বক্তব্য রাখেন সেপক্টা হেস্কাফিড জি এম রইছ উদ্দিন, ডাঃ আল্লামা ইকবাল, কামরুজ্জামান স্বপন, স্ফাুল ইসলা, মতিউর রহমান রণি, জীবন দাস, মুহিবুল ইসলাম মুহিব, সাখাওয়াত হোসেন।
খামারী ও কৃষক প্রতিনিধিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, নাসির উদ্দিন, একলিমুল হক। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ জাকারিয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments