By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিলেট জেলা ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে উত্তেজনা :নবনির্বাচিত সভাপতি সামাদ গ্রুপের হামলায় কেন্দ্রীয়নেতাসহ ৪ জন আহত
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

সিলেট জেলা ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে উত্তেজনা :নবনির্বাচিত সভাপতি সামাদ গ্রুপের হামলায় কেন্দ্রীয়নেতাসহ ৪ জন আহত

Last updated: September 14, 2014 12:19 pm
12 years ago
2 Min Read
SHARE

indexসিলেট নগরীর তালতলায় জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সামাদ গ্রুপের হামলায় জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় সহ সম্পাদক ফরহাদ হোসেন খানসহ ৪ জন আহত হয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নতুন কমিটির নেতৃত্ব ও তালতলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে বলে দলীয় সূত্র জানিয়েছে। রাত ১১টা পর্যন্ত সামাদ গ্রুপ কাজিরবাজার মাদরাসার সামনে ও ফরহাদ গ্রুপ নন্দিতা সিনেমা হলের সামনে অবস্থান করছে। সংঘর্ষ ঠেকাতে দুই গ্রুপের মাঝখানে পুলিশ অবস্থান নিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়- সিলেট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পর থেকে নেতৃত্ব নিয়ে তালতলা গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খানের কাছ থেকে তালতলা এলাকার আধিপত্য নিতে নবনির্বাচিত সভাপতি শাহরীয়ার আলম সামাদ গ্রুপের নেতাকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর জের ধরে শনিবার রাতে সামাদের নেতৃত্বে ফরহাদ হোসেন খান গ্রুপের উপর হামলা চালানো হয়। এতে ফরহাদ হোসেন খানসহ ৪ জন আহত হন।

এ ব্যাপারে শাহরীয়ার আলম সামাদ বলেন,সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান পদ-পদবী দেয়ার কথা বলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর কাছ থেকে টাকা নেন। কিন্তু তিনি ছাত্রলীগের সভাপতি হতে না পারায় ওইসব নেতাকর্মী তাদের টাকা ফেরত চায়।
কিন্তু ফরহাদ তাদের টাকা ফেরত দেননি। এর জের ধরে পাওনাদাররা তার উপর হামলা করেছে। হামলার সাথে নিজের গ্রুপের কেউ জড়িত নন বলে দাবি করেন সামাদ।

এ ব্যাপারে জানতে ফরহাদ হোসেন খানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সিলেট কোতোয়ালী থানার ওসি মো. আসাদুজ্জামান জানান- কমিটির নেতৃত্ব নিয়ে তালতলায় ছাত্রলীগের দুইগ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশ তালতলায় অবস্থান করছে।

You Might Also Like

সিলেট উইমেন্স মেডিকেল কলেজে আলোচনা সভা প্রকৃত মানুষ হওয়ার মাধ্যমে সোনার বাংলা গড়ে তুলতে ভূমিকা পালন করতে হবে —- প্রফেসর ড. মোঃ সালেহ উদ্দিন
এক বছরেও স্মৃতিভ্রম কাটেনি সেই খাদিজার
নগরীর আম্বরখানা আর্কেডিয়া’য় ফিট এ্যালিগেন্স এর ১২তম শাখা উদ্বোধন
কানাডায় দুই দিন ঈদ
আগামী মাসেই আসছে জিম্বাবুয়ে
Previous Article ড. মাহবুব উল্লাহর ওপর হামলা
Next Article ব্রিগেডিয়ার জেনারেল ডা. খাদেমুল ইনসান মোহাম্মদ ইকবাল
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

আল-কায়েদার নিশানায় বাংলাদেশও

12 years ago

নগরীর করের পাড়া মোহনা সমাজ কল্যাণ সংস্থায় ঈদবস্ত্র বিতরণ

10 years ago

ইতালিয় গবেষকের দাবি মোনালিসা ছিলেন চীনা ক্রীতদাসী!

12 years ago

বর্তমান সরকার দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে-বদর উদ্দিন আহমদ কামরান

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?