ছাতকে এক দোকান কর্মচারীর হাতে তার বন্ধু খুন হয়েছেন । হতভাগ্য এই যুবকের নাম তছগীর । ঘটনাটি ঘটেছে গত রোববার গভীর রাতে উপজেলার ভাঁতগাও ইউনিয়নের আনুজানি গ্রামে। হত্যার পর ঘাতক সফর দোকান তালাবদ্ধ করে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়Ñআনুজানি পয়েন্টে গ্রামের জয়নাল আবেদীনের মোরগের দোকানে শ্রীরামপুর গ্রামের মনুহর আলীর পুত্র সফর আলী কর্মচারী হিসেবে কাজ করতেন। গত রোববার সন্ধ্যায় কর্মচারী সফর আলীর সাথে দেখা করতে আনুজানি পয়েন্টে আসে তার বন্ধু তছগীর। সফর বন্ধুকে নিয়ে দোকান মালিক জয়নালের বাড়ীতে রাতের খাবার খায়। পরে দুজন মিলে দোকানে ঘুমিয়ে পড়ে। সকালে তছগীরের মৃত দেহ দোকান কোটায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। এরপর থেকে সফর আলীকে খুঁজে পাওয়া না গেলে পুলিশ তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্যে ছাতক থানায় নিয়ে যায়। গভীর রাতে টাকার লেনদেন সংক্রান্ত বিষয়ে সফর তার বন্ধু তছগীরকে হত্যা করে পালিয়ে যায় বলে স্থানীয়দের ধারণা। তছগীরের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, টাকার লেনদেনের বিষয় নিয়ে এ ঘটনা ঘটতে পারে। ইউপি চেয়ারম্যান আওলাদ আলী মাস্টার ঘটনার তদন্ত ও দোষীর শাস্তির দাবি জানান। জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিকুল ইসলাম জানান, হত্যাকান্ডের সঠিক কারণ ও নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি

