By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ‘জাস্টিস ফর রাজন মার্ডার’ : লন্ডনে ২১ হাজার পাউন্ড সংগ্রহ করে আত্মসাৎ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

‘জাস্টিস ফর রাজন মার্ডার’ : লন্ডনে ২১ হাজার পাউন্ড সংগ্রহ করে আত্মসাৎ

Last updated: November 1, 2015 9:33 am
11 years ago
4 Min Read
SHARE

05সিলেট, ৩১ অক্টোবর- সিলেটের কুমারগাঁও এলাকায় পৈশাচিক নির্যাতনে নিহত ১৩ বছরের শিশু শেখ সামিউল আলম রাজনের পরিবারের প্রতি যখন পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী সিলেটী বাসিন্দারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

একইভাবে সম্প্রতি লন্ডন প্রবাসী অলিউর রহমান নামের এক ব্যক্তি রাজনের পরিবারের সাথে ছবি তুলে লন্ডন থেকে ‘জাস্টিস ফর রাজন মার্ডার’ এর নামে ২১ হাজার পাউন্ড সংগ্রহ করেছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নিহত শিশু রাজনের পরিবারকে সহযোগী করার জন্য। অথচ সেই ব্যক্তি সংগ্রহকৃত পাউন্ড রাজনের পরিবারকে না দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন।

এমনকী টাকা দেয়ার কথা বলে রাজনের পিতা আজিজুর রহমান আলমের কাছ থেকে সুবিদবাজার শাখার প্রাইম ব্যাংকের একটি চেকের পাতাও নিয়ে যায় অলিউর রহমান। রাজনের নামে লন্ডনে পাউন্ড সংগ্রহ করে আত্মসাৎ ও প্রতারণাপূর্বক ব্যাংকের চেকের পাতা নিয়ে যাওয়ার অভিযোগে চলতি বছরের ৬ সেপ্টেম্বর রাজনের পিতা আজিজুর রহমান আলম জালালাবাদ থানায় সাধারণ ডায়রি (নং-১৯৯) দায়ের করেন।

জিডি ও রাজনের পারিবারিক সূত্রে জানা যায়- ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে নির্যাতন করার সময় ঘাতকদের একজন নির্যাতনের করার নির্মম ভিডিও চিত্র ধারণ করে। পরবর্তীতে ধারণকৃত ভিডিওটি বিভিন্ন মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যম (ফেইসবুক) কে ছড়িয়ে পড়লে বাংলাদেশসহ বিশ্বজুড়ে তোলাপাড় সৃষ্টি হয়। হৃদয়ে নাড়া দেয় বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসকারী বিবেকবান বাঙালিদের মনে।

- Advertisement -
Ad image

সরকারের বিভিন্ন মহল থেকে শুরু করে রাজনের পরিবারকে প্রবাসীসহ বিভিন্ন ব্যক্তি সহযোগিতা করেন। এ সুযোগকে কাজে লাগিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার জন্য চলতি বছরের ১৮ আগস্টে লন্ডন প্রবাসী পরিচয় দিয়ে রহিমা নামের এক মহিলাকে সাথে নিয়ে গাড়িযোগে রাজনের বাড়িতে হাজির হন অলিউর রহমানসহ আরো কয়েকজন।

এসময় চক্রটি রাজনের পরিবারের সাথে নানাভাবে বেশ কয়েকটি ছবি তুলে তাদেরকে সহযোগিতা করার আশ্বাসও দেয়। সেই ছবি ব্যবহার করে চক্রটি লন্ডন থেকে ২১ হাজার পাউন্ড সংগ্রহ করে। এমনকি টাকা দেয়ার কথা বলে চক্রটি অন্যতম সদস্য অলিউর রহমান রাজনের পিতা আজিজুর রহমান আলমের কাছ থেকে সিলেট নগরীর সুবিদ বাজার শাখার প্রাইম ব্যাংকের একাউন্ট নং-১৬০২১০৪০০১৪৬৯৩ এর চেকের পাতা নং-৬৬২৬৭২২ (ব্লাংক) নিয়ে যায়। এরপর চক্রটি হাওয়া হয়ে যায়।

পরবর্তীতে বিষয়টি নিয়ে রাজনের পিতা আলম তার নিযুক্ত আইনজীবি মশরুর চৌধুরী শওকতকে এ বিষয়ে অবহিত করলে তিনি রাজনের পিতাকে দেয়া অলিউর রহমানের মোবাইল ফোনে ফোন করে তাকে ডেকে আনেন। এরপর সে রাজনের পিতাকে এক লাখ টাকা দিয়ে অবশিষ্ট টাকা দেয়ার আশ্বাস দিয়ে গেলে অলিউর রহমান আর আসেনি। এমনকি পূর্বে যে নাম্বারে যোগাযোগ করা হয়েছিল তাও পরে বন্ধ হয়ে যায়।

রাজনের পিতা আজিজুর রহমান আলম জানান- অলিউর রহমান নামের ওই ব্যক্তি ‘জাস্টিস ফর রাজন মার্ডার’ নামে লন্ডন প্রবাসীদের কাছ থেকে ২১ হাজার পাউন্ড সংগ্রহ করেন। বাংলাদেশে যার পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা। আমাদেরকে সাহযোগিতার কথা বলে বিবেকবান প্রবাসীদের কাছ থেকে এ টাকা সংগ্রহ করে তা আত্মসাৎ করে ফেলে চক্রটি।

এমনকি টাকা দেয়ার কথা বলে অলিউর রহমানসহ তার সাথে থাকা রহিমা নামের এক নারীসহ কয়েকজনকে বাড়িতে এসে এক ছবি তুলেন। লন্ডনে সংগ্রহকৃত টাকা ব্যাংক একাউন্টে পাঠাবেন বলে তার আমার কাছ থেকে সুবিদ বাজার শাখার প্রাইম ব্যাংকের একটি খালি চেক নিয়ে যান। চেক নিয়ে যাওয়ার কিছুদিন পর অলিউর রহমানের সাথে ফোনে যোগাযোগ করলে তারা আমার সাথে খারাপ আচরণ করেন।

- Advertisement -
Ad image

রাজন হত্যা মামলার বাদি পক্ষের আইনজীবি মশরুর চৌধুরী শওকত বলেন- রাজনের বাবা এ বিষয়ে আমাকে জানানোর পর আমি অলিউর রহমানের ফোনে কথা বলার পর সে তখন ১ লাখ টাকা দেয় এবং অবশিষ্ট টাকা দেয়ার আশ্বাস দেয়। এমনকি এবিষয়টি সাংবাদিকদের না বলার জন্য অনুরোধ করে কিন্তু পরে সে যোগাযোগ বন্ধ করে দেয়। তবে আমি লন্ডনের কিছু প্রবাসীদের এ বিষয়ে তাদের অবগত করেছি ।

এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান- লন্ডনে ‘জাস্টিস ফর রাজন মার্ডার’ এর নাম ব্যবহার করে অলিউর রহমান নামের এক ব্যক্তি পাউন্ড সংগ্রহ করেছিলেন এবং সেই পাউন্ড রাজনের পরিবারকে দেয়ার কথা বলে ব্যাংকের চেকের পাতাও নিয়ে যায় সেই ব্যক্তি।
এ ঘটনায় রাজনের পিতা একটি সাধারণ ডায়রিও করেন। পুলিশ এখনও তদন্ত করে মূল রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

You Might Also Like

সিলেট জেলা ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে উত্তেজনা :নবনির্বাচিত সভাপতি সামাদ গ্রুপের হামলায় কেন্দ্রীয়নেতাসহ ৪ জন আহত
বহুমুখী প্রতিভার অধিকারী মুজাহিদ ভবিষ্যতে ডাক্তার হতে চায়
সিলেটে ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে নামছে ম্যাজিস্ট্রেট, লার্ভা পেলে ব্যবস্থা
বাংলালিংকে আকর্ষণীয় বেতনের চাকরি
কানাডা ম্যানিটোবার প্রভিন্সিয়াল নির্বাচনে লড়ছেন বাংলাদেশি নারী
Previous Article কোম্পানিগঞ্জে দুই পাহারাদারকে গুলি করে হত্যা , জলমহাল দখল
Next Article জেএসসি পরীক্ষা শুরু আজ : সিলেটে পরীক্ষার্থী ১ লাখ ২৮ হাজার
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সিলেটের বন্যাকবলিত মানুষ ভয়াবহ দুর্ভোগ

4 years ago

বঙ্গমাতার আজ ৯১তম জন্মবার্ষিকী

5 years ago

বিরাষ্ট্রীকরণ আর নয়: প্রধানমন্ত্রী

12 years ago

সৌদি বাদশার ভাতিজা ফাহাদ বিন তুর্কির ফাঁসির আদেশ

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?