By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ফেঞ্চুগঞ্জে সামসুজ্জামান দুদু আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

ফেঞ্চুগঞ্জে সামসুজ্জামান দুদু আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে

Last updated: September 24, 2014 11:48 am
12 years ago
3 Min Read
SHARE

samsujjaman dudu photoবিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ছাত্রদলের সাবেক সভাপতি সামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের কথা বললেও সত্যিকার অর্থে তারা মুক্তিযোদ্ধার দল নয়। এরা যখনই ক্ষমতায় এসেছে তখনই গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। একাত্তর সালে রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর যেখানে স্বাধীনতার ঘোষণা দেয়ার সাহস দেখাননি সেখানে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আজকে যারা কথায় কথায় মুক্তিযুদ্ধের কথা বলেন তাদের দলে সম্মুখ কাতারে মুক্তিযুদ্ধে অংশ নেয়া কোনো নেতা নেই। প্রক্ষান্তরে আমাদের দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। বিএনপিই সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধাদের দল। তিনি বর্তমান আওয়ামী সরকারের নিপীড়ন নির্যাতন এবং ইলিয়াস আলী গুমের জবাব দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। ৫ জানুয়ারী ভোটার বিহীন নির্বাচনে গায়ের জোরে ক্ষমতায় অধিষ্ঠিত শেখ হাসিনার অবৈধ সরকারকে হটাতে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ারও আহবান জানান।

মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামাল হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সমূহ আয়োজিত স্থানীয় বনছায়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান বাবু। ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য তসলিম আহমদ নেহারের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল হক, যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুল গফ্ফার, আবুল কাহের শামীম, আলী আহমদ, সাবেক ছাত্রদল নেতা তৈয়মুর হোসেন খান বিপুল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আবদুল আহাদ খান জামাল ও সংবর্ধিত অতিথি কামাল হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে মেয়র আরিফ বলেন, বিএনপি আজ কঠিন সময় অতিক্রম করছে। দলের দুঃসময়ে দলের মধ্যে দ্বিধাদন্ধ না রেখে ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূচীতে নেতাকর্মীদের অংশ নেওয়ার আহবান জানান তিনি। এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি তাজুল ইসলাম, সাবেক

সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুফিয়ানুল করিম চৌধূরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ দেলওয়ার হোসেন পাপ্পু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের আহবায়ক ওহিদুজ্জামান ছুফি চৌধূরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও বিএনপি নেতা শহীদুর রহমান রোমান, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধূরী ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম পুতুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাঈমুল করিম খসরু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুর রহমান রুহেল, সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন শাহেদ, আক্তার হোসেন উস্তার, জুনেদ আহমদ, রুহুল আমীন, এনায়েত হোসেন রুহেল, গোলাম কিবরিয়া খান, মাজহারুল ইসলাম রাসেল, সৈয়দ ওয়ালিদ আহমদ বিলাস, এম জে আহমেদ জাবেদ, ছলছু রহমান, দিনার আহমদ শাহ, শাহিন আহমেদ, বদরুল ইসলাম খান, সাইফুল ইসলাম খান, ইমরানুল করিম চৌধূরী মিঠু, রাশেদুল হাসান চৌধূরী, সৈয়দ তায়েফুজ্জামান, তপু আমেদ খান প্রমূখ। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম খান কয়েছ।

You Might Also Like

ছড়াকার বদরুল আলম খানের অকাল মৃত্যুতে শোকসভা ৯ নভেম্বর
গাজী টেলিভিশন এর সিলেট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক বিলকিস আক্তার সুমি।
ইয়েমেনে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪২
জামালগঞ্জের নওয়াগাঁও মাদ্রাসায় বির্তক হলো
চীনের সেরা ধনী সম্পর্কে জেনে নিন ১৫টি দারুণ তথ্য
Previous Article যুবলীগ ক্যাডার পিষূষ দুই দিনের রিমান্ডে
Next Article জলবায়ুজনিত দুর্যোগ হ্রাসে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সিলেটে বিশ্বকাপ: থাকছে চার স্তরের নিরাপত্তা

11 years ago

দেড় কোটি টাকা দিয়ে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা মুজিব!

12 years ago

শিশু নির্যাতনের আরেক ভয়াবহ ঘটনা

11 years ago

এইচ এম আরশ আলী ।। পনোরো আগস্ট

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?