Homeবিনোদনএক ছাদের নিচে ক্যাট-রানবির

এক ছাদের নিচে ক্যাট-রানবির

দীর্ঘদিন ধরে নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরি খেলার পর একসঙ্গে থাকা শুরু করেছেন হিন্দি সিনেমার তারকা জুটি রানবির কাপুর এবং ক্যাটরিনা কাইফ। শোনা যাচ্ছে রানবিরের অস্ত্রোপচারের পর থেকে ক্যাটরিনাই তার দেখভাল করছেন।

ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে এক সূত্রের ভাষ্যে, “যদিও শুরু থেকেই তাদের প্রেমের সম্পর্ককে নানা চড়াই-উতরাই পেরুতে হয়েছে, কিন্তু এখন বেশ ভালোই আছেন এই যুগল। অবশেষে এক ছাদের নিচে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এমনকি রানবিরের অস্ত্রোপচারের পর থেকে তার খেয়াল রাখছেন ক্যাট।”

মুম্বাই সিনেপাড়ায় চার বছর ধরেই শোনা যাচ্ছে ক্যাট-রানবিরের প্রেমের গুঞ্জন। ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’র সেটে তাদের সম্পর্কের শুরু হয় বলে ধারণা করা হয়। তবে এই চার বছর একটি বারও তারা স্বীকার করেননি নিজেদের সম্পর্কের কথা। যদিও পাপারাজ্জিদের চোখ এড়াতে পারেননি।

২০১৩ সালে স্পেনের ইবিজা দ্বীপে একসঙ্গে ছুটি কাটানোর সময় ক্যামেরায় ধরা পড়ে যায় এই জুটির অন্তরঙ্গ কিছু মুহূর্ত। এরপর সংবাদমাধ্যমের সামনে বাধ্য হয়ে মুখ খোলেন রানবির। তবে ক্যাটকে তার জীবনের ‘গুরুত্বপূর্ণ একজন’ বলে দায়সারা জবাব দেন তিনি।

ক্যাট-রানবিরের প্রেম নিয়ে দুষ্টুমি করার সুযোগ ছাড়েননি বোন কারিনা কাপুর খান। ‘কফি উইথ কারান’-এ রানবিরের সঙ্গে অংশ নিয়ে কারিনা বলেছিলেন, ক্যাট-রনবিরের বিয়েতে নাচবেন তিনি।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘ব্যাং ব্যাং’ এর প্রচার চলাকালে রানবিরের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে প্রথমবারের মতো গণমাধ্যমে বক্তব্য দেন ক্যাটরিনা। একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তার সঙ্গে রানবিরের সম্পর্কের কথা এখন আর কারও অজানা নয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments