By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: যৌন হয়রানির শিকার কিশা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
Uncategorized

যৌন হয়রানির শিকার কিশা

Last updated: October 16, 2014 7:10 pm
12 years ago
2 Min Read
SHARE

এক সংগীত প্রযোজকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন মার্কিন পপ গায়িকা কিশা, যার সঙ্গে গেল এক দশক ধরে কাজ করছেন তিনি।

ডক্টর লুক নামে পরিচিত সংগীহ প্রযোজক লুকাজ সেবাশ্চিয়ান গটওয়াল্ডের বিরুদ্ধে এই অভিযোগ আনেন ২৭ বছর বয়সী কিশা। ক্যারিয়ারের শুরুতে ডক্টর লুকের সঙ্গেই হয়েছিল তার প্রথম অ্যালবামের চুক্তি। দীর্ঘ দিন ধরে প্রতিষ্ঠিত এই সংগীত প্রযোজককে কিশার পথ প্রদর্শক হিসেবেই ধরে নেওয়া হতো।

টিএমজি বলছে, কিশা অভিযোগ করেছেন, গত ১০ বছর ধরে তাকে যৌন হয়রানির পাশাপাশি শারীরিক এবং মানসিক নির্যাত করেছেন ৪১ বছর বয়সী ডক্টর লুক।

অভিযোগে আরও বলা হয়, প্রায়ই কিশাকে মাদক গ্রহণে বাধ্য করতেন লুক যেন তিনি যৌন হয়রানির ব্যাপারে কোনো প্রতিবাদ করতে না পারেন।

- Advertisement -
Ad image

ইউএস উইকলি বলছে, কিশার দাবি একবার ডক্টর লুকের দেওয়া একটি মাদক গ্রহণের পরদিন সকালে নিজেকে তিনি নগ্ন অবস্থায় লুকের বিছানায় আবিষ্কার করেন। তার সঙ্গে কি ঘটেছে তা মনে করতে না পারলেও শরীরে ক্ষত দেখতে পান কিশা।

কিশা আরও বলেন, হয়রানির ঘটনা গোপন না রাখলে তার ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন লুক। এমনকি তার পরিবারের ক্ষতি করারও হুমকি দেওয়া হয়।

ডক্টর লুকের সঙ্গে বেশ কিছু দিন ধরেই রেষারেষি চলছিল কিশার। ২০১২ সালে কিশা টুইট করে ভক্তদের জানিয়েছিলেন, তার গান ‘ডাই ইয়াং’ তিনি নিজের ইচ্ছায় গাননি। বরং তাকে বাধ্য করা হয় গানটি গাওয়ার জন্য।

এরপর ২০১৩ সালের সেপ্টেম্বরে কিশাকে লুকের লেবেল থেকে বের করে আনার জন্য ‘ফ্রি কিশা’ নামে একটি অনলাইন পিটিশন করে ভক্তরা।

যৌন হয়রানির অভিযোগের বিষয়ে কিশার আইনজীবী বলেন, “এই অভিযোগটি করা হয়েছে লুকের যাবতীয় অত্যাচার এবং হয়রানির বিরুদ্ধে যা গত ১০ বছর ধরে তিনি কিশার ওপর করেছেন। এখন নিজের জীবন এবং ক্যারিয়ারের উপর নিয়ন্ত্রণ চান কিশা।”

- Advertisement -
Ad image

কিশার গাওয়া ‘টিক টক’, ‘উই আর হু উই আর’ এবং ‘ইওর লাভ ইজ মাই ড্রাগ’-এর মত হিট গানগুলো প্রযোজনা করেছেন ডক্টর লুক।

You Might Also Like

Explained: What are Smart Glasses and How Do It Work?
October 27, 2015
সিলেটে হত্যার দায়ে দুই জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন
বাসিয়া পত্রিকা পৃষ্ঠা 04
মোহাম্মদ গোলাম কিবরিয়া’র একগুচ্ছ কবিতা
Previous Article মৃত্যুর পরও শীর্ষ ধনী জ্যাকসন
Next Article সিলেটে কলেজের বাস খাদে : ছাত্রী নিহত
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

July 14, 2015

11 years ago

টি-টোয়েন্টি অধিনায়ক খুঁজছে বাংলাদেশ

12 years ago

আগস্ট-2022, পৃষ্ঠা 3

4 years ago

Long-Term Care Needs Among Retirees Varies Widely, New Research Shows

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?