সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া এক কেজি স্বর্ণসহ সিভিল অ্যাভিয়েশনের এক কর্মচারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২
মার্চ) বিকেল পৌনে ৫টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-০২৮) অবতরণের পর আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার নয়াগ্রামের মোসাব্বের আলী। তিনি সিভিল অ্যাভিয়েশনের এলআরএ পদে কর্মরত।
কাস্টমস সূত্র জানায়, বিমানের ফ্লাইটটি অবতরণের পর আনুষ্ঠানিকতা সম্পাদনকালে মোসাব্বেরের গতিবিধি গোপন ক্যামেরায় (সিসিটিভি) সন্দেহজনকভাবে ধরা পড়লে তাকে আটক করা হয়। এরপর তাকে তল্লাশি করে সোয়া এককেজি পরিমাণ আটটি স্বর্ণের বার জব্ধ করা হয়।
এই স্বর্ণ কার মাধ্যমে এসেছে এবং এ বিষয়ে আরও বিস্তারিত জানতে মোসাব্বেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

