By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: নেপালে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৮শ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

নেপালে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৮শ

Last updated: April 26, 2015 3:27 pm
11 years ago
2 Min Read
SHARE

কাঠমান্ডু, ২৬ এপ্রিল- সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নেপালে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৮শ ছাড়িয়েছে। শনিবার সকালে রাজধানী কাঠমান্ডু ও পোখারার মধ্যবর্তী লামজুং এলাকা ছিল ভুমিকম্পটির উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৯।

আক্রান্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নেপালের তথ্যমন্ত্রী মীনেন্দ্র রিজ্জাল বলেছেন, এই বিপর্যয়ের মোকাবিলায় তার দেশের আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

দেশটিতে গত ৮০ বছরের মধ্যেই এটিই সবচেয়ে বড় ভূকম্পন। এই দুর্যোগে অনেক দেশ এবং বহু আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান সহায়তার প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে।

রোববার নেপালের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, ভূমিকম্পে ১৮শ ৫ জন নিহত এবং আরো ৪ হাজার ৭শ ১৮ জন আহত হয়েছে। তবে নেপালের সরকার আশংকা করছে, এই সংখ্যা তিনগুণ বাড়তে পারে। কেননা এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে এবং ধ্বংসস্তুপের নিচে আটক রয়েছে অনেকে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো অনেককে। আহতের সংখ্যা এত বেশি যে হাসপাতালগুলোতে জায়গা হচ্ছে না। অনেককেই খোলা আকাশের নিচে চিকিৎসা দেয়া হয়েছে। ঘরবাড়ি ভেঙে যাওয়ায় খোলা রাস্তায় রাত কাটাতে দেখা যায় বহু মানুষকে। কাঠমান্ডু, ভক্তপুর, গোরখা, লামজুং ইত্যাদি ঘনবসতিপূর্ণ জায়গাগুলোয় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।

রাজধানী কাঠমান্ডুর ঐতিহ্যবাহী ধারাহারা টাওয়ার সহ বহু ভবন এবং অনেকগুলো প্রাচীন মন্দির ধ্বংস হয়ে গেছে। রাজধানীর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমান ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছে।tfp0bzqlহিমালয়ের এভারেস্ট শৃঙ্গ এলাকায় ভৃমিকম্পের কারণে হিমবাহে অন্তত আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে বিদেশী পর্যটক আর শেরপারাও রয়েছেন। হিমালয় অভিযানে যাওয়া পর্বতারোহীদের একটি ‘বেস ক্যাম্পের’ একাংশ বরফের ধসে চাপা পড়েছে। ভূমিকম্পের কারণে মাকালু পর্বত থেকে বড় বড় পাথর এবং বরফের টুকরো নেমে আসছে।

নেপাল ছাড়াও সমগ্র উত্তর ভারত, চীনের তিব্বত অঞ্চল, পাকিস্তান ও বাংলাদেশ জুড়ে এই ভূকম্পন অনুভুত হয়।ভুমিকম্পে ভারতের নানা স্থানে অন্তত ৪০ জন এবং বাংলাদেশে অন্তত ২ জন নিহত হবার খবর পাওয়া গেছে। তিব্বতে নিহত হয়েছে ৬ জন।

You Might Also Like

৭ দিন ধরে বন্দি পরিবারটি
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাহিত্য আসর ও জরুরি সভা শুক্রবার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে সাঈদ খোকন নির্বাচিত
সাংবাদিকরা বদমাইশ, চরিত্রহীন, লম্পট : সমাজকল্যাণমন্ত্রী
সিলেটের সুপ্রিয় চক্রবর্তী আর নেই
Previous Article ‘বানসালী’র সাথে কিছু হয়নি’
Next Article আল্লাহর রহমতে বেঁচে গেছি: খালেদা জিয়া
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

নিখোঁজ প্রবাসী বিএনপি নেতা মুজিব উদ্ধার

12 years ago

আবার ফিরলেন শাহরিয়ার নাফীস

10 years ago

বালাগঞ্জে বাস চাপায় শিশুর মৃত্যু

12 years ago

মালয়েশিয়ায় টাকা চুরি করে ২ বাংলাদেশি চম্পট দিয়েছে

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?