সর্বশেষসিলেট

দণি সুরমা পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়

দণি সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে এক মত বিনিময় সভা গত কাল ১৬ মে শনিবার বিকেলে মাসিক বাসিয়া পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়বাংলা পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি কবি সাইদুর রহমান সাঈদ ও প্যারাডক্স সাহিত্য পর্ষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কবি লায়েক আহমদ নোমান।
মত বিনিময় সভায় আলোচনায় অংশ নেন গীতিকার মো. আনোয়ার হোসেন মাস্টার, গীতিকবি হরিপদ চন্দ, কবি কামাল আহমদ, কবি শহিদুল ইসলাম লিটন, প্রভাষক এনামুল হক লস্কর, ছড়াকার বিজন চন্দ্র দাস বিজয়, সাংবাদিক শরিফ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. রিয়াজ উদ্দীন, মো. আব্বাস আলী, মো. খোকন মিয়া, মো. এপ্রিল আলী, মাহতাব উদ্দিন প্রমুখ।
সভায় আগামী ২৩ মে শনিবার দণি সুরমা সাহিত্য পরিষদের কার্যকরী পরিষদের সভা আহবান করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button