Homeশীর্ষ সংবাদসিলামে সিউর সাকসেসের খাদ্য সামগ্রী বিতরণ

সিলামে সিউর সাকসেসের খাদ্য সামগ্রী বিতরণ

unnamed-

মিজান মোহাম্মদঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে় গরিব দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সিউর সাকসেস এডুকেশন এন্ড সোস্যাল ওয়েলফেয়ার অর্গানেইজেশন। ২৪ জুন শনিবার দুপুরে সংগঠনের কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ রমজান আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম ফাহাদের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকরাম হুসেন বক্ত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোল্ডেন ফিউচার একাডেমীর পরিচালক মনিরুল ইসলাম তুরন, সিলাম পি এল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আক্তার হুসেন, মাসিক গোপলা সম্পাদক কবি মিজান মোহাম্মদ, মাসিক চন্দ্রবিন্দু সম্পাদক কবি মোহাম্মদ নুরুল ইসলাম, চকেরবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজাহান, সিলাম গ্রাম বাংলা শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক আহমদ আলী, সমাজকর্মী কিবরিয়া আহমদ অপু, সিউর সাকসেস এর সাবেক সভাপতি আব্দুল গফফার সুমন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন খাইরুল আমিন, সংগঠনের সদস্য সুহেল আহমদ, ইমন আহমদ, তুফায়েল ইসলাম রাব্বী প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments