By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: কামারুজ্জামানের আপিলের রায় যেকোনো দিন
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

কামারুজ্জামানের আপিলের রায় যেকোনো দিন

Last updated: September 17, 2014 2:30 pm
12 years ago
1 Min Read
SHARE

P1_kamaruzzaman: মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের আপিল মামলার শুনানি শেষ হয়েছে বুধবার।

আপিলের চূড়ান্ত রায় যে কোনো দিন দেয়া হবে মর্মে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। কামারুজ্জামানের মামলাটি আজ আপিল বিভাগের কার্যতালিকার ২১ নম্বরে ছিল।

এর আগে গত ৯ সেপ্টেম্বর কামারুজ্জামানের পক্ষে আপিলে যুক্তি উপস্থাপন শেষ করেন তার আইনজীবী।

একাত্তরে ময়মনসিংহ জেলা শাখার আল বদর প্রধান কামারুজ্জামানকে গত বছর ৯ মে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গত বছরের ৬ জুন আপিল করেন কামারুজ্জামান। গত ৫ জুন এ বিষয়ে শুনানি শুরু হয়।

ট্রাইব্যুনালের রায়ে হত্যা ও গণহত্যার দু’টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আরো দু’টি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একটিতে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

এর আগে আপিল বিভাগে কাদের মোল্লা ও দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল শুনানি হয়। এর মধ্যে কাদের মোল্লাকে আপিল বিভাগ মৃত্যুদণ্ড দেন, যা গত বছরের ডিসেম্বরে কার্যকর হয়। এছাড়া সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে। তবে ট্রাইব্যুনালে সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।

You Might Also Like

স্মার্টফোনের পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে হৃদপিণ্ড!
সারিকার প্রেমের সফল পরিনতি
সুনামগঞ্জে প্রবাসীর বাড়ীতে সকলকে অজ্ঞান করে অর্থসহ র্স্বনাংলকার লুট
লন্ডনে বিকিনি পরা মডেলের বিজ্ঞাপন নিষিদ্ধ
সিলেট সিটি কর্পোরেশনে ৮৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Previous Article সাঈদী’র আপিলের রায়কে ঘিরে,সিলেটে কঠোর নিরাপত্তা বলয়
Next Article সাঈদীর আমৃত্যু কারাদণ্ড
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি নায়ক আলমগীর

5 years ago

বিশ্বনাথের তরুণ সমাজসেবী জামাল আহমেদের অকাল মৃত্যু

8 years ago

না ফেরার দেশে সুবীর নন্দী

7 years ago

বাসিয়া পত্রিকা অফিসে জাতীয় সাংবাদিক সংস্থা’র নেতৃবৃন্দের মতবিনিময়

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?