By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সাঈদীর আমৃত্যু কারাদণ্ড
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

সাঈদীর আমৃত্যু কারাদণ্ড

Last updated: September 17, 2014 3:11 pm
12 years ago
2 Min Read
SHARE
1410866791একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ। তার বিরুদ্ধে আনীত ১০, ১৬ ও ১৯ নম্বর অভিযোগের ভিত্তিতে এই রায় দেয়া হল। এই অভিযোগগুলো আগেই ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে। বুধবার সকালে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। এটি হচ্ছে  যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় রায়।
রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, রায়ে আমরা ন্যায় বিচার পাইনি। রায়ের  কপি হাতে পাওয়া পর রিভিউ পিটিশন করা হবে।
আইনজীবী তাজুল ইসলাম বলেছেন, রায় হয়েছে। এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করা হবে। তার একদিনও শাস্তি হওয়া উচিত নয়। আশা করছি, রিভিউ পিটিশনে আমরা ন্যায্য বিচার পাব।
পাঁচ মাস অপেক্ষমাণ থাকার পর আপিল বিভাগের আজকের কার্যতালিকায় রায়ের বিষয়টি এক নম্বরে অন্তর্ভুক্ত করা হয়।
গত বছর ২৮ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগের মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে আগুন দেয়ার দুইটি অভিযোগে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। আরো ছয়টি অভিযোগ আদালতে প্রমাণিত হলেও দুইটি অভিযোগে ফাঁসির আদেশ হওয়ায় সেগুলোতে কোন দণ্ড দেয়নি ট্রাইব্যুনাল।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে গত বছর ২৮ মার্চ আপিল করেন দেলাওয়ার হোসাইন সাঈদী। অন্যদিকে, প্রমাণিত হলেও সাজা না হওয়া ছয় অভিযোগে তার শাস্তি চেয়ে আপিল করে সরকারপক্ষ। গত বছরের ২৪ সেপ্টেম্বর আপিলের ওপর শুনানি শুরু হয়। ৪৯ কার্যদিবস শুনানিতে আসামিপক্ষে মূল শুনানি করেন আইনজীবী এসএম শাহজাহান। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ১৬ এপ্রিল চূড়ান্ত শুনানিশেষে সাঈদীর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে আপিল বিভাগ।

You Might Also Like

দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা শেখ হাসিনার মনোনিত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে: এড. লুৎফুর রহমান
আমরা মানুষ আমরা বাঙালি এমপি ইয়াহ্ইয়া চৌধুরী
পৃথিবীর সবচেয়ে বড় জিলাপি!
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাহিত আসরে বক্তারা লেখনীর মাধ্যমে আমাদের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতিকে আরো সুদৃঢ় করতে হবে
আমি প্রধানমন্ত্রীকে ‘সাতকড়া’ রান্না করে খাওয়াবো, কাঁদলেন শেখ হাসিনা
Previous Article কামারুজ্জামানের আপিলের রায় যেকোনো দিন
Next Article আরফিন রুমির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছালো
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

মাশরাফিদের ধর্মশালায় ক্যাম্প হচ্ছে না

11 years ago

সিলেটে জমজমাট ফুটপাত বাণিজ্য

11 years ago

১০ হাজার শরনার্থী আশ্রয় দিবে কানাডা

11 years ago

সমালোচনার মুখে প্রশ্ন ফাঁসের খসড়া আইন প্রত্যাহার

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?