By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ৫.৫ মিলিয়ন ডলারের প্রতারণা, আটক ৪ আফ্রিকান
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

৫.৫ মিলিয়ন ডলারের প্রতারণা, আটক ৪ আফ্রিকান

Last updated: May 18, 2015 4:40 pm
11 years ago
4 Min Read
SHARE

ঢাকা, ১৩ মে- রাজধানীতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব। র‌্যাব বলছে, প্রতারণার অভিযোগে যাদের আটক করা হয়েছে তারা সবাই আফ্রিকার দেশ নাইজেরিয়ার নাগরিক। তাদের নাম- ওকেনুয়া নান্নু (ফ্রাইডে), আনায়ো ওকায়ে, ওকেসিকুয়া নাওয়াসিকু এবং ড্যান মোস্তফা।

সোমবার রাতে ও মঙ্গলবার বিকেলে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। সোমবার রাতে প্রথমে গুলশানে র‌্যাবের হাতে ধরা পড়েন ওকেনুয়া নান্নু ফ্রাইডে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই উত্তরা থেকে আনায়ো ওকায়ে ও ওকেসিকুয়া নাওয়াসিকুকে আটক করা হয়। পরে মঙ্গলবার বিকেলে প্রগতি সরণি এলাকা থেকে আটক করা হয় ড্যান মোস্তফাকে।

র‌্যাব জানায়, নান্নুর চক্রের হামেদ আহমেদ নামে এক সদস্য আফ্রিকার বারকানো ফ্যাশো থেকে প্রথমে ই-মেইলে বাংলাদেশের আক্তারুজ্জামান মিয়ার সঙ্গে যোগাযোগ শুরু করেন। হামেদ নিজেকে আফ্রিকান উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা পরিচয় দেন। ইমেইলে আক্তারকে তিনি লেখেন, ওই ব্যাংকে ৫.৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল আছে, যার মালিক মৃত এবং তার কোনো উত্তরাধিকারীও নেই।

হামেদ আক্তারুজ্জামানকে আরো জানান, তিনি ওই ব্যাংকের কর্মকর্তা হওয়ায় বিষয়টি জানেন। হামেদের দেখানো নির্দেশনা অনুযায়ী কিছু কাজ করলেই তহবিলের ৪০ শতাংশ আকতারুজ্জামান পেতে পারেন।

এরপর আকতারুজ্জামান টাকা নিতে আগ্রহ দেখালে তাকে ই-মেইলে একটি আবেদনপত্র পূরণ করতে বলা হয়। এভাবে আবেদনপত্রের নামে বেশকিছু কাগজপত্র আদান-প্রদানের পর হামেদ আক্তারুজ্জামানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন। পরবর্তী পর্যায়ে আইনজীবীর সম্মানি বাবদ তার কাছে ১৪ হাজার ইউরো দাবি করে বসে প্রতারক চক্র। এই টাকা দিকে আক্তারুজ্জামান অপারগতা প্রকাশ করে।

এরপর চক্রটি আক্তারুজ্জামানকে জানায়, তারা নিজেদের কাছ থেকে এ পর্যন্ত ৮ হাজার ইউরো পরিশোধ করেছে। মূল টাকা পেতে হলে আকতারুজ্জামানকে আইনজীবী বাকি টাকা পরিশোধ করতে হবে। এজন্য ৮ হাজার ইউরো মানি রিসিটের একটি কপি ই-মেইলে পাঠায় তারা।

সকল কার্যক্রম শেষ হওয়ার পর তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর কথা জানায়।
কিছুদিন পর প্রতারক চক্রের সদস্যরা বলে টাকার অংক বেশি হওয়ায় তা ব্যাংকে পাঠানো সম্ভব হবে না। ওই টাকা ঢাকায় একজন কূটনীতিক ব্যাগে করে নিয়ে যাবেন।

এরপর থেকে বাংলাদেশে অবস্থানরত ওকেনুয়া নান্নু (ফ্রাইডে) আকতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ শুরু করেন। তিনি আক্তারুজ্জামানকে জানান, তিনি আজকে সকালেই বাংলাদেশে এসেছেন। আসার পর আক্তারুজ্জামানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে এয়ারপোর্টের কিছু চার্জ বাবদ ৩ হাজার ইউরো নিয়ে যেতে বলেন। সেখানে গিয়ে সাড়ে ৫ মিলিয়ন মার্কিন ডলার ভর্তি ব্রিফকেস বুঝে নেয়ার জন্য অনুরোধ জানান।

র‌্যাব অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে প্রথমে ফ্রাইডেকে আটক করে এবং পরে তার দুই সহযোগীকে আটক করে। এর আগে ২০১৪ সালের জুনে ওকেনুয়া নান্নুকে (ফ্রাইডে) অবৈধভাবে বাংলাদেশে বসবাস এবং প্রতারণার অভিযোগে গোয়েন্দা পুলিশ আটক করেছিল। এরপর এক মাস জেলে থাকার পর ছাড়া পান তিনি।

- Advertisement -
Ad image

এদিকে অপর একটি প্রতারক চক্র ফেসবুকের মাধ্যমে আফ্রিকার বারকানো ফ্যাশো থেকে ব্যবসায়ী জহিরুল ইসলামকে জানায়, তাদের কাছে সাড়ে ৭ মিলিয়ন মার্কিন ডলার জমা আছে এবং ওই টাকা ব্যবসায়ী কাজে বাংলাদেশে বিনিয়োগ করবে। তারা জহিরুল ইসলামকে ব্যবসায়ী অংশীদার করতে চায়। ফেসবুকের মাধ্যমে এইভাবে এক মাস আলোচনা চলার তারা নিশ্চিত করে ওই টাকা একটি ব্যাগে করে ঢাকায় আসছে। এখন ব্যাগটি বিমান বন্দর কাস্টমসে আছে। ওই টাকার ব্যাগ ছাড়ানোর জন্য ২৫০০ ডলার কাস্টমসে দিতে হবে অন্যথায় কাস্টম কর্তৃপক্ষ ব্যাগটি খুলে দেখবেন।

এরপর সোমবার রাত থেকে বাংলাদেশের একটি মোবাইল নম্বর থেকে জহিরুল ইলসামের সঙ্গে ড্যান মোস্তফা যোগাযোগ শুরু করেন এবং বিকেলে ওই ডলার নেয়ার জন্য প্রগতি সরণির নর্থ অ্যান্ড কফি শপে আসেন। সেখানেই র‌্যাব তাকে আটক করে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপ-পরিচালক রুম্মান মাহমুদ বলেন, ‘এসব বিদেশি নাগরিকরা সংঘবদ্ধ আন্তর্জাতিক অপরাধ চক্রের সদস্য। প্রতারণা করার জন্য তারা বেছে নিয়েছে ইন্টারনেট। ই-মেইল পাঠিয়ে বা ফেসবুকের মাধ্যমে বাংলাদেশিদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা টাকা পয়সা হাতিয়ে নেয়। র‌্যাবব গোপন সংবাদের ভিত্তিতে তাদের আইনের আওতায় নিয়ে এসেছে।

- Advertisement -
Ad image

You Might Also Like

হেলেনা জাহাঙ্গীর গ্রেফতার ক্যাসিনো সামগ্রী, বিদেশি মদ, মুদ্রা, ধারালো অস্ত্র, হরিনের চামড়া উদ্ধার
যুক্তরাজ্যে ১৩৭০ বছর আগের পবিত্র কোরআনের পৃষ্ঠা উদ্ধার
আশ্রয় নেয়া সেই বাড়িটি বঙ্গবন্ধু জাদুঘর হচ্ছে
বিজয় স্পোর্টিং ক্লাব-এর পুরষ্কার বিতরনী অনুষ্টান
তুরস্কে বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন
Previous Article দলের ডেপুটি লিডার পদে লড়বেন রুশনারা
Next Article মুখ খুললেন সালমান
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সাবেক প্রধান শিক্ষক মরহুম আলহাজ মতছির আলী সাহেবের মৃত্যুতে নাগরীক শোক সভা ও দোয়া মাহফিল।

6 years ago

জেনে নিন পিঁপড়া সম্পর্কে ভীষণ মজার ১০ টি তথ্য

11 years ago

দীর্ঘজীবী মানুষের বসবাসের এলাকা ও দীর্ঘায়ু লাভের রহস্য

11 years ago

সিলেটে আদালত প্রাঙ্গণে হামলায় রক্তাক্ত এডভোকেট তাজ উদ্দিন

3 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?