By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: দীর্ঘ ৩৭ বছর পর মিললো মায়ের আদর
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

দীর্ঘ ৩৭ বছর পর মিললো মায়ের আদর

Last updated: June 30, 2015 6:50 pm
11 years ago
3 Min Read
SHARE

8ea0c96391a12a1b23212a2b51799531ঘড়ির কাঁটায় সকাল সাড়ে দশটা। খুলনা নগরের রূপসা স্ট্যান্ড মোড়ের একটি দ্বিতল ভবন। ভবনটির দোতলার বারান্দায় পায়চারি করছেন প্রায় ৩৭ বছর বয়সী এক নারী। নাম এস্থার জামিনা জর্ডিং। যুক্তরাষ্ট্র থেকে এসেছেন। চোখেমুখে উদ্বেগের ছাপ।

দশটা চল্লিশ মিনিট। ছাপা শাড়ি পরা ষাটোর্ধ্ব এক নারী সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উঠে এলেন দোতলায়। অস্থির হয়ে উঠলেন এস্থার। দুজন দুজনের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলেন। এরপর জড়িয়ে ধরলেন একে অপরকে। ভেঙে পড়লেন কান্নায়।

এঁরা দুজন হলেন মা নূরজাহান বেগম (৬৫) ও মেয়ে এস্থার জামিনা জর্ডিং (৩৭)। নূরজাহান বেগম থাকেন বাগেরহাটের মংলায় আর এস্থার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। ৩৭ বছর পর মা-মেয়ের দেখা হলো রোববার। ভাষার ব্যবধান হার মানল মাতৃত্বের কাছে।

খুলনার দাকোপ উপজেলার গুনারী গ্রামের নূরজাহান বেগম ও মোহন গাজী দম্পতির পঞ্চম সন্তান জামিলা জন্ম নেন ১৯৭৭ সালের জুন মাসে। তাঁরা থাকতেন চালনায়। অভাবের সংসার। শারীরিকভাবে অসুস্থ মোহন গাজী মেয়েটিকে কাউকে দত্তক হিসেবে দিতে চাইলেন। জামিলার জন্মের পাঁচ দিন পর চালনায় খোয়া ভাঙার কাজ করতে যান নূরজাহান বেগম। ফিরে এসে তিনি আর মেয়েকে পাননি। স্বামী তাঁকে জানান, মেয়েকে বারান্দা থেকে কেউ নিয়ে গেছে। মোহন গাজী স্ত্রীর কাছে মিথ্যা বলেন। আসলে তিনি মেয়েকে খুলনার এজি মিশনে নিয়ে ৫০০ টাকায় বিক্রি করে দেন। এর প্রায় আট মাস পর মেরি ও পেট দম্পতি এজি মিশনে আসেন। তাঁরা জামিলাকে দত্তক হিসেবে যুক্তরাষ্ট্রে নিয়ে যান। জামিলা হয়ে যান এস্থার জামিনা জর্ডিং।

এস্থারের তিন ছেলে। স্বামী ল্যান্স জর্ডিং পেশায় কেমিস্ট। ২০১৩ সালে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এস্থারের সঙ্গে পরিচয় হয় যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি নওরীন ছায়রার। সেই সূত্র ধরে সামাজিক যোগাযোগের আরেক মাধ্যম ফেসবুকে নওরীন ছায়রার ছোট বোন যুক্তরাষ্ট্রপ্রবাসী শিক্ষিকা নাহিদ ব্রাউনের সঙ্গে পরিচয় হয় এস্থারের। এরপর শুরু হয় শিকড়ের সন্ধান। জামিনার সেই সময়ের বাংলাদেশি পাসপোর্টের সূত্র ধরে তাঁরা নিশ্চিত হন তাঁর বাড়ি খুলনার কোনো এক গ্রামে। নাহিদ তাঁর ফুফাতো ভাই খুলনায় কর্মরত আবু শরীফ হুসেন আহমেদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি (শরীফ) প্রায় এক বছর চেষ্টা করে এস্থারের মা নূরজাহানের সন্ধান পান মংলায়। গত বছরের জানুয়ারি মাসে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এস্থার নিশ্চিত হন, নূরজাহান বেগমই তাঁর মা। গত শনিবার নাহিদ ব্রাউনের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে খুলনায় আসেন এস্থার। রোববার আবু শরীফের বাসায় দেখা হয় মা-মেয়ের।

নূরজাহান বেগম বলেন, ‘সব সময় মনে হতো আমার মেয়ে বেঁচে আছে। ওর আসার খবর শোনার পর ঠিকমতো খেতে পারি না। রাতে ঘুমাতে পারি না। কখন আমার মেয়ের সঙ্গে দেখা হবে। আজ যেন আকাশের চাঁদ হাতে পেয়েছি।’

এস্থার জামিনা জর্ডিং বলেন, ‘আমি ভীষণ খুশি। মাকে দেখার অপেক্ষা আর সইছিল না। বারবার গলা শুকিয়ে যাচ্ছিল। এ আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না।’

নাহিদ ব্রাউন বলেন, ‘দুই বছর চেষ্টার পর মা-মেয়ের মিলন ঘটাতে পেরেছি। দীর্ঘ ৩৭ বছর পর ও শিকড়ের সন্ধান পেয়েছে।’

You Might Also Like

বাংলাদেশি খদ্দেরে ভারতের জাল পাসপোর্টের ব্যবসা রমরমা
এবার মোশাররফ-প্রভাকে নিয়ে ‘ঝামেলা’
জাতীয়করণের তালিকায় সিলেট বিভাগের ৭ মাধ্যমিক বিদ্যালয়
সিলেটের বন্যাকবলিত মানুষ ভয়াবহ দুর্ভোগ
যৌন নিপীড়নে জড়িয়ে পড়ছে শান্তিরক্ষী বাহিনী!
Previous Article ফ্রান্সে বাংলাদেশ কমিউিনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের ইফতার মাহফিল অনুষ্ঠিত
Next Article হবিগঞ্জ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশের সেবা করতে চাই —-কেয়া চৌধুরী এমপি
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

কানাডা প্রবাসী কবি হাসিব মোহাম্মদ আব্দুলের সাথে বিলেতের কবিদের সাহিত্য অাড্ডা

10 years ago

সহকারিসহ সিলেট জেলা ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অপসারণ দাবি, মানববন্ধন

11 years ago

শহীদ কাদরীর মরদেহ ঢাকা আসছে

10 years ago

উত্তাল সাগরে ভেসে বেড়াচ্ছে বাংলাদেশের মেয়েরা

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?