Homeশীর্ষ সংবাদহবিগঞ্জ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশের সেবা...

হবিগঞ্জ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশের সেবা করতে চাই —-কেয়া চৌধুরী এমপি

New Imageসিলেটস্থ হবিগঞ্জ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১জুলাই বুধবার জিন্দাবজারের আল-হমারা শপিং সিটির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, আজকে আমাদের এই মিলনমেলা ও সামাজিক বন্ধন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। সামাজিক বন্ধন ও সেবা মূলক কাজকে আল্লাহ পছন্দ করেন। রমাজান মাসের এই সামাজিক বন্ধনকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর চিন্তা-চেতনা ও দেশপ্রেমের মাধ্যমে দেশের সম্মান সমুন্নত করব। তিনি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও আল্লাহ’র কাছে শুকরিয়া আদায় করে তিনি বলেন, আমি শুধু হবিগঞ্জের নয় একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনাদের পাশে থেকে সেবা মুলক উন্নায়নে এগিয়ে নিতে চাই। আশাকরি যেকোন সেবা মূলক কাজে হবিগঞ্জ সমিতির নেতৃবৃন্দ আমাকে আন্তরিক সহযোগিতা করবে। ইফতার পুর্ব আলোচনা সভায় হবিগঞ্জ সমিতির সভাপতি সৈয়দ আহসানুর রোজা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক আবু মোহাম্মদ আব্দুল হান্নান, অধ্যাপিকা শামীমা চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন শামীম রশীদ চৌধুরী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি ডাঃ এ হাসান, অধ্যাক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, দেওয়ান কয়েছ গাজী, অধ্যাপক শওকত আলী, ডাঃ বীরেন্দ্র চন্দ্র দেব, অধ্যাপক ডাঃ শাহনেওয়াজ চৌধুরী, সমিতির প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমান, মামুন চৌধুরী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মাহমুদুল আলম মারুফ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মৌলানা মুজাহিদুল ইসলাম চৌধুরী। বিজ্ঞপ্তি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments