By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: অতিথি বেশে ঘরে ঢুকে সিলেটে প্রবাসীর স্ত্রীকে হত্যা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

অতিথি বেশে ঘরে ঢুকে সিলেটে প্রবাসীর স্ত্রীকে হত্যা

Editor
Last updated: July 21, 2015 11:50 am
Editor
11 years ago
Share
SHARE

b3dd4b75c173a33346734f4ff18f56e1সিলেটের বিশ্বনাথে অতিথি সেজে ঘরে ঢুকে এক যুক্তরাজ্য প্রবাসীর স্ত্রী সুজনা(২০)কে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। রোববার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত মা রেজিয়া বেগম (৪৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন। তার অবস্থা আশঙ্কাজনক। নিহত সুজনা একই এলাকার মৃত হাজী আব্দুর রউফ কন্যা ও যুক্তরাজ্য প্রবাসী মুরাদ আহমদের স্ত্রী।

জানা গেছে, গত ৫ মাস আগে জগন্নাথপুর উপজেলার সিরামিশি (সাতাল) গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর মুরাদ আহমদের সঙ্গে সুজিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুজানা মার সঙ্গেই বসবাস করছিলেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাতনামা চার ব্যক্তি আত্মীয় পরিচয়ে সুজানাদের বাড়িতে প্রবেশ করে। সেসময় তাদের একজনের হাতে ছিল মিষ্টির একটি প্যাকেট।

সুজানার মা রেজিয়া বেগম এসময় তাদের পরিচয় জানতে চাইলে তারা (অজ্ঞাতনামা চারজন) রেজিয়ার মৃত স্বামী হাজী আব্দুর রউফের পূর্ব পরিচিত বলে জানায়। এরপর তারা ঘরে এসে বসে। এদিকে রেজিয়া বেগম তাদের আপ্যায়নের জন্য লাচ্ছি তৈরি করছিলেন। ওই সময় অতিথি পরিচয়ধারীরা তাদের সঙ্গে করে নিয়ে আসা ধারালো অস্ত্র দিয়ে রাজিয়া বেগম ও তার মেয়ে সুজানা বেগমকে কুপিয়ে আহত করে।

এসময় সুজিনার ভাই জহির উদ্দিন (১২) ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশিরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাতে সুজানা বেগমের মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন জানান, এ ব্যাপারে তাৎক্ষনিক কিছু বলা যাচ্ছে না। তবে, যে প্রবাসীর সঙ্গে তার বিয়ে হয়েছিল-ওই প্রবাসী যুক্তরাজ্যে আরেকটি বিয়ে করেছেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। তিনি জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় কোন মামলা বা কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

You Might Also Like

মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু
গভীর শ্রদ্ধায় স্মরণ জাতির জনককে
সাকা-মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর
ভবিষ্যতের দশ উঠতি বাজারের একটি বাংলাদেশ
প্রতারক প্রমাণ করতে দেড় কোটি টাকা খরচ!
Share This Article
Facebook Email Print
Previous Article রাজন হত্যা: ময়না চৌকিদারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
Next Article চলন্ত গাড়ির সামনে বসে সন্তানের জন্ম দিলেন মহিলা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?