সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এহিয়া রেজা চৌধুরীর লাশ আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সিলেট প্রেসক্লাবে আনা হবে। এখানে ক্লাবের পক্ষ থেকে তার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে। পরে তার লাশ নিয়ে যাওয়া হবে নয়াসড়ক জামে মসজিদে।
সিলেট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার একাধিকবারের সাধারণ সম্পাদক ও সিলেট শহর বিএনপির প্রতিষ্টাতা সভাপতি,কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সহ সভাপতি, এহিয়া রেজা চৌধুরী মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন(ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী ও আত্নীয় স্বজন রেখে গেছেন।
তাঁর নামাজে জানাজা আজ বাদ আছর নয়াসড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
এদিকে, তাঁর মৃত্যু সংবাদ শুনে সাংবাদিক, ক্রীড়ামোদী এবং বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার কালিঘাটস্থ বাসভবনে ভিড় জমান। পারিবারিক সূত্র জানায়, গত কয়েক মাস ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন এহিয়া রেজা চৌধুরী। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিটে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

