By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: হরতাল বন্ধে জনমত সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

হরতাল বন্ধে জনমত সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর

Last updated: September 11, 2014 11:37 am
12 years ago
2 Min Read
SHARE

1410354097প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আইন করে হরতাল বন্ধের বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে পারবো না। কারণ এটা জনমতের ওপর নির্ভর করে। সংসদ সদস্যসহ সবাই চাইলে এ ব্যাপারে আইন করা যেতে পারে। তাদের উচিত জনমত সৃষ্টি করা। যেন মানুষ হরতাল, আন্দোলনের নামে জ্বালা-পোড়াও ও খুন প্রত্যাখ্যান করে।’
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির (জাপা) এম এ হান্নানের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
একই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ২০১৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হরতাল-আন্দোলনের নামে যে বিভৎসতা আমরা দেখেছি সেটি কোনো আন্দোলনও নয়, রাজনীতিও নয়। এটা বরং জঙ্গিবাদ ও সন্ত্রাসেরই আরেকটি রূপ। তা না হলে আন্দোলনের নামে কেউ এভাবে মানুষ খন করতে পারে না। আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসে বিশ্বাস করি না। তাছাড়া মানুষই এগুলো প্রতিরোধ করবে, তারা এসব কর্মকা- গ্রহণ করবে না।
এম এ হান্নান তার প্রশ্নে বলেন, দেশের অগ্রগতিতে হরতাল একটি চরম বাধা। আইন করে হরতালকে সাময়িকভাবে হলেও নিষিদ্ধ করে অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখা যায়। এ ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা?
জবাবে শেখ হাসিনা বলেন, শুধু আইন দিয়ে সবকিছু করা যায় না। হরতাল ও আন্দোলনের নামে যে বিভৎসতা দেখেছি; মানুষ খুন করা হয়েছে। বাসে, ট্রাকে, সিএনজিতে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। এসব ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি বলবো- এ ব্যাপারে মানুষকেই সচেতন হতে হবে। সচেতনতার মাধ্যমে তারাই এই বিভৎসতা প্রতিরোধ করতে পারে। কেননা এভাবে মানুষ খুন করা কোনে রাজনীতি নয়। জনগণের কল্যাণে যারা রাজনীতি করে, তারা কীভাবে এই ধরনের বিভৎস ঘটনা ঘটাতে পারে?
জাসদের শিরিন আক্তার প্রশ্ন করে বলেন, ‘সরকার অনেক কাজ করছে। তবে এগুলো ভালোভাবে প্রচার নেই। প্রচার পেলে অনেক সমালোচনা বন্ধ হয়ে যেতে যেতে। এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া হবে কিনা?’
তার এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা এত বেশি কাজ করছি যে, কোনটি রেখে কোনটি প্রচার করবো! প্রচার মূখ্য নয়, কাজ করার দিকেই আমরা বেশি দৃষ্টি দিচ্ছি। এ সময় সামনের আসনে বসে থাকা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যিনি (শিরিন আক্তার) প্রশ্নটি করেছেন, তথ্যমন্ত্রী তারই দলের নেতা, আমি তাকে বলবো-তিনি যেন তার দলের নেতাকে বলেন, আমাদের প্রচারের কাজটি যেন তিনি ভালোভাবে করে দেন।

You Might Also Like

ফ্ল্যাটে স্বামীর ঝুলন্ত লাশ, স্ত্রী পলাতক
ভিত থেকে ছাদ, ৩ ঘণ্টায় তৈরি দোতলা বাড়ি!
আবারো চাঁদে মানুষ পাঠাবে নাসা
অয়ন চৌধুরী ।। রবীন্দ্রনাথ
৮ ও ১০ মার্চের এসএসসি পরীক্ষা স্থগিত
Previous Article বান্ধবীকে ২১,৮০৭ বার ফোন করে শ্রীঘরে
Next Article সিলেট বৃটিশ কাউন্সিল নতুন পরিসরে স্থানান্তর হচ্ছে শিগগিরই
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

প্রতিদিন ৪০ মিনিট হাঁটা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়

8 years ago

বিজয় স্পোর্টিং ক্লাব-এর পুরষ্কার বিতরনী অনুষ্টান

11 years ago

আসুন শিশু জিহানের হাসি ফিরিয়ে দিই

12 years ago

মিরাবাজারে বেডিং স্টোরে আগুন, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?