By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: বান্ধবীকে ২১,৮০৭ বার ফোন করে শ্রীঘরে
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
বই পত্র

বান্ধবীকে ২১,৮০৭ বার ফোন করে শ্রীঘরে

Last updated: September 10, 2014 1:13 pm
12 years ago
2 Min Read
SHARE

43534f8466f3cec3ec0be864a615353fসাবেক বান্ধবীকে ২১ হাজার ৮০৭ বার ফোনোকল ও টেক্সট মেসেজ করায় এক ফরাসি তরুণকে কারাগারে পাঠিয়েছে দেশটির একটি আদালত।

বান্ধবীকে ফ্ল্যাট ঠিক করে দেওয়ার পর এ জন্য ধন্যবাদ চেয়ে তার ফোনে এতোগুলো ফোনোকল ও মেসেজ করায় বৃহস্পতিবার লিওনের আদালত ৩৩ বছর বয়সী ওই তরুণকে শ্রীঘরে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, প্রথমে ১০ মাস কারাদণ্ড পেলেও হাজার ইউরো মুচলেকায় দণ্ড ছয় মাস কমিয়ে নেন আসামি।

আইনজীবীরা জানিয়েছেন, আদালত ওই তরুণকে মানসিক চিকিৎসা করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ওই তরুণের ওপর তরুণীর সঙ্গে সবরকমের যোগাযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

সংবাদ মাধ্যমগুলো আরও জানায়, ফ্রান্সের দক্ষিণাঞ্চলের হ্রোন অঞ্চলের ওই তরুণ আগে থেকেই মানসিক অবসাদের জন্য চিকিৎসা নিচ্ছিলেন। উপরুন্ত ২০১১ সালে বান্ধবীর সঙ্গে সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তিনি মানসিকভাবে একেবারে বিপর্যস্ত ও ভারসাম্যহীন হয়ে পড়েন।

ওই তরুণ আদালতে স্বীকারোক্তি দিয়ে বলেন, আমি মনে করেছি, সে যতক্ষণ না আমার টাকা ফেরত দিচ্ছে অথবা ধন্যবাদ না দিচ্ছে, ততক্ষণ আমি তাকে ফোন করে যাবো।

সংশ্লিষ্ট টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানের মতে, প্রতিদিন গড়ে অন্তত ৭৩ বার কল করেছেন ওই তরুণ।

আইনজীবী ম্যানুয়েলা স্পি বলেন, হয়রানির শিকার ওই তরুণী আসামির ফোন-সংযোগ ব্লকও করে দিয়েছিলেন। কিন্তু আসামি তরুণীর মা-বাবার ফোনে, এমনকি কর্মস্থলেও ফোন করতে থাকেন।

পরে অবশ্য স্থানীয়দের মধ্যস্থতায় তরুণী আসামিকে ধন্যবাদ দিয়ে হয়রানির হাত থেকে রেহাই পান, তরুণও তারপর থেকে আর কখনো ‍সাবেক বান্ধবীর সঙ্গে যোগাযোগ করেননি।

ওই মীমাংসার ক’দিন পরই আদালতে মামলা দায়ের করেন তরুণী ও তার পরিবার।

You Might Also Like

কাজীরবাজার সেতু পীর হবিবের নামে করণের দাবি দেশ-বিদেশে
কবিরা জাতির বিবেক,সময়ের আয়না।দেশ ও জাতি বিনির্মাণে এরা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। —-কবি এম. এ জলিল
‘ট্রানজিস্টর খুললাম…পরে কি হবে জানিনা’
বিয়ে নয়, বাবা হতে চান সালমান!
আপনার মনের বয়স কত? জেনে নিন
Previous Article মনরো’র সমকামী সম্পর্ক
Next Article হরতাল বন্ধে জনমত সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ইরানে গ্রামের সব পুরুষের মৃত্যুদণ্ড!

11 years ago

ফিনল্যান্ডের নুয়রগাম গ্রামে আড়াই মাস সূর্য ডুবে না

11 years ago

কানাডায় নিখোঁজ নারীদের সংখ্যা ৪ হাজার

11 years ago

বাংলাদেশের টেস্ট দল ; চমকের আরেকনাম

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?