By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সুখি হতে চান জীবনে? মনে সাহস এনে নিয়ে ফেলুন এই সিদ্ধান্তগুলো
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

সুখি হতে চান জীবনে? মনে সাহস এনে নিয়ে ফেলুন এই সিদ্ধান্তগুলো

Last updated: July 30, 2015 10:49 am
11 years ago
3 Min Read
SHARE

003উর্বশী ডেস্ক: সুখ খুবই আপেক্ষিক একটি ব্যাপার। আপনি যদি মনে না করেন আপনি সুখি তাহলে আপনার কাছে পৃথিবীর সব কিছু এনে দিলেও আপনি সুখে থাকতে পারবেন না। তবে অনেক সময় পারিপার্শ্বিক অনেক বিষয়ই অশান্তির কারণ হয়ে দাড়ায়। আপনি এই সব বিষয় এড়িয়ে চলতে পারবেন না। বরং এই সকল ব্যাপারে একটু কঠোর হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলাই ভালো। নিজের মনের শান্তির ফিরে পেতে মনে সাহস যুগিয়ে সঠিক সিদ্ধান্ত নিন। যতো দ্রুত এই সিদ্ধান্তগুলো নিতে পারবেন ততো জীবন আরও সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন।

১) আপনি কি অনুভব করছেন তা প্রকাশ করুন

নিজের মনের অনুভূতি লুকিয়ে রাখবেন না। অনুভূতি প্রকাশ করার সাহস রাখুন মনে। কারণ অনেক সময়েই আপনি কি ভাবছেন, কি অনুভব করছেন তা প্রকাশ না করতে পারার ফলে মনে অশান্তি সৃষ্টি হয়। মনের শান্তি নষ্ট হয়। তাই আপনি কি অনুভব করছেন তা বলে ফেলুন।

২) কি করতে পছন্দ করেন তা খুঁজে বের করুন

মানুষ নিজের পছন্দমতো কাজ করতে না পারলে মনের শান্তি একেবারেই থাকে না। জোর করে নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করার প্রতিফলও ভালো হয় না। সাহস করে জোর করে কাজ করা বন্ধ করে নিজের জন্য যা সঠিক এবং আপনি যা পছন্দ করেন তা খুঁজে বের করে ফেলুন। অনেক শান্তি পাবেন।

৩) জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অবহেলা করবেন না

স্বাস্থ্য, ভালোবাসা এবং জীবনের লক্ষ্য এই তিনটি বিষয় জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলোকে অবহেলা করার অর্থ জীবনকে অবহেলা করা। যদি কোনো কারণে এই বিষয়গুলোর একটিকে ছেড়ে দেয়ার পরিস্থিতি হয় তাহলে আগে বিবেচনা করে নিন আপনার জন্য কোনটি সঠিক। তাহলে সাহস করে আপনার জন্য সঠিক সিদ্ধান্তটি নিতে পেছপা হবেন না একেবারেই।

৪) আপনি নিজের স্বত্বার জন্য দুঃখিত হবেন না

কখনোই নিজেকে নিয়ে লজ্জা পাবেন না। নিজের বাহ্যিক সৌন্দর্য কিংবা অন্যের কথা শুনে নিজের ভেতরের স্বত্বাটির জন্য কখনোই লজ্জিত হবেন না এবং কারো কাছে আপনি যেমন তার জন্য ক্ষমা চাইবেন না। কারণ আপনি যেমন তা আপনার সৃষ্টিকর্তার দান। প্রত্যেকটি মানুষ একেঅপরের চাইতে আলাদা তাই সাহস রাখুন, লজ্জা পাবেন না।

- Advertisement -
Ad image

৫) অন্যের সুখের জন্য নিজেকে হারিয়ে ফেলবেন না

অনেক সময় আমরা আরেকজনের মুখে হাসি ফোটাতে নিজের অনেক কিছুই বিসর্জন দিয়ে দিই। কিন্তু প্রতিটি জিনিসেরই সীমা রয়েছে। আপনি অন্যের জন্য অনেক কিছুই করতে পারেন এতে আপনার নিঃস্বার্থতা প্রকাশ পায়। কিন্তু অন্যের জন্য করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবেন না। এতে আপনার মনের শান্তিই নষ্ট হবে। সাহস করে নিজের কথা বলার চেষ্টা করুন।

৬) সাহসী হোন

- Advertisement -
Ad image

মোট কথা হচ্ছে সকল ব্যাপারেই নিজের মনে সাহসটা ধরে রাখুন। মনের জোরের মাধ্যমেই নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন, নিজের জীবনের সুখটা ধরে রাখতে পারবেন। কখনোই সাহস হারাবেন না। নিজের উপর ভরসা রেখে এগিয়ে চলুন।

You Might Also Like

ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে আমড়া!
বিশ্বনাথে মাছের পোনা অবমুক্ত
সিলেটে শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা: আয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে এপেক্স হলিসিটি ও সাউথ সুরমার বস্ত্র বিতরণ
ঢাকার বিভাগীয় কমিশনারের দায়িত্ব পেয়েছেন সিলেটের জয়নুল বারী
Previous Article সংহতির সংবাদ সম্মেলন: রজত জয়ন্তী ও সাহিত্য সম্মেলন পহেলা আগষ্ট
Next Article ইমরান সরকারের পরিচয় জানতে চান সুপ্রিম কোর্ট
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

জঙ্গিদের বাড়িভাড়া: নর্থ সাউথের প্রোভিসিসহ আটক ৩

10 years ago

অবৈধ প্রবেশের অভিযোগে মামলা নিখোঁজ সালাহউদ্দিন ভারতে গ্রেফতার

11 years ago

দোয়েলের দেশে ।। কাব্য কবির

5 years ago

লন্ডনে চৌ দ্দ দি ন

3 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?