By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ৯৯% ভোট কেন্দ্রেই অনিয়ম হয়েছে: ইডব্লিউজি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

৯৯% ভোট কেন্দ্রেই অনিয়ম হয়েছে: ইডব্লিউজি

Last updated: April 30, 2015 5:30 pm
11 years ago
3 Min Read
SHARE

ঢাকা, ২৯ এপ্রিল- গত ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে পর্যবেক্ষণকৃত ৬১৯টির মধ্যে ৯৯ শতাংশ ভোটকেন্দ্রেই অনিয়ম হয়েছে বলে উল্লেখ করেছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ই্ডব্লিউজিসি)।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইডব্লিউজিসি আয়োজিত ‘ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক প্রাথমিক বিবৃতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটির পরিচালক ড. মুহাম্মদ আব্দুল আলিম একথা জানান।

এ নির্বাচন উল্লেখযোগ্য মাত্রায় অনিয়ম এবং সহিংসতায় ভরপুর ছিল বলে লিখিত বক্তব্যে উল্লেখ করে তিনি বলেন, ‘ভোটে বিপুলসংখ্যক ব্যালট ছিনতাই করে সিল মারা, ভয়ভীতি প্রদর্শন, ভোট বাক্স দখল এবং নির্বাচনি সহিংসতার ঘটনা পরিলক্ষিত হয়।’

এসময় তিনি বলেন, ‘এসব অনিয়মের প্রতিটি ঘটনাই ভোট গ্রহণকারী কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তা, স্বীকৃত পর্যবেক্ষক, প্রার্থীর এজেন্ট এবং নিরাপত্তা বাহিনির সামনেই ঘটেছে।’

নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং সততা ক্ষুণ্ন হওয়ার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে আলিম বলেন, ‘নির্বাচন কমিশন পর্যবেক্ষকদের গতিবিধি নির্দিষ্ট করতে, কয়েকটি ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ রাখতে কিছু বিধি-নিষেধ আরোপ করে। কোনো নোটিশ না দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বাংলাদেশি পর্যবেক্ষকদের পর্যবেক্ষক কার্ড প্রদানে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে।’

অনিয়মের কারণে ইডব্লিউজিসি এ নির্বাচনকে বিশ্বাসযোগ্য মনে করে না বলেও জানান তিনি।

পরিকল্পিতভাবে ৩ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম সহিংসতার ঘটানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ নির্বাচনে যেসব জালিয়াতি হয়েছে তা নির্বাচনী ফলাফলকে পরিবর্তনের উদ্দেশ্যে করা হয়েছে।’

ঢাকা দক্ষিণে ২নং ওয়ার্ডে সকাল সাড়ে ১১টায় ১০-১২ জনের একটি দল চট্টগ্রামের মত একই ধরনের ঘটনা ঘটায়। সেসময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের সহযোগিতা করে এবং কোনো ভোটারদের ভেতরে প্রবেশ করতে দেয়নি বলেও আলিম তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন।

এসময় ৬১৯টি কেন্দ্র পর্যবেক্ষণ করা ইডব্লিউজিসি অনেকগুলো অনিয়ম প্রত্যক্ষ করেন বলেও জানান তিনি।

- Advertisement -
Ad image

তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৯টি, উত্তরে ৩৩টি এবং চট্টগ্রামে ৩০টি কেন্দ্রে ভয়-ভীতি প্রদর্শন, ঢাকা দক্ষিণে ৪৬টি, উত্তরে ৫৫টি এবং চট্টগ্রামে ৩৭টি কেন্দ্রে জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারা, ঢাকা দক্ষিণে ২৬টি, উত্তরে ৬৬টি এবং চট্টগ্রামে ৭২টি কেন্দ্রে সহিংসতা, ঢাকা দক্ষিণে ৬টি, উত্তরে ২১টি এবং চট্টগ্রামে ৩২টি কেন্দ্র বন্ধ ঘোষণা, ঢাকা দক্ষিণে ১৯টি, উত্তরে ২৮টি এবং চট্টগ্রামে ৩১টি কেন্দ্রে পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেয়া, ঢাকা দক্ষিণে ২টি, উত্তরে ২টি এবং চট্টগ্রামে ২টি কেন্দ্রে ভোটকেন্দ্রের ভেতর থেকে গ্রেপ্তারের ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইডব্লিউজিসির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, তালেয়া রহমান, কামরুল হাসান মঞ্জু প্রমুখ।

You Might Also Like

কাসেমের স্বজনরা শেষ দেখা করে এলেন
মাশরাফিকে ভয় পান মুস্তাফিজ!
কৃষিবিদদের পদ সংকোচনের প্রতিবাদে সিকৃবিতে মানববন্ধন
আসামে বাঙালিদের হত্যার হুমকি উলফার
কার্ডিফ মেয়রের সাথে বাসিয়া পরিবারের সাাৎ
Previous Article তৃতীয় দিন শেষে পাকিস্তান ৫৩৭/৫
Next Article ভূমিকম্পে রাজধানী কাঠমাণ্ডু দক্ষিণ দিকে ১০ ফুট
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

প্রধানমন্ত্রীর মূখ্যসচিব ও সংস্কৃতি সচিবের সাথে বাসিয়া সম্পাদকের সৌজন্য সাাত

12 years ago

কামালবাজারে কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কালো থাবা থেকে বেরিয়ে আসতে হলে ছাত্র ছাত্রীদেরকে বিভিন্ন প্রতিযোগীতায় সম্পৃক্ত হতে হবে অধ্য শামছুল ইসলাম

10 years ago

৭০০০ অভিবাসীকে আশ্রয় দেবে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া

11 years ago

দিঘলবাক হাই স্কুলের পরিচিতি ও মতবিনিময় সভায় তথ্য প্রযুক্তির জন্য বাংলাদেশ আজ বিশ^মানের শিক্ষার সাথে পরিচিত- শ্রী বনমালী ভৌমিক

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?