By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: আসামে বাঙালিদের হত্যার হুমকি উলফার
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

আসামে বাঙালিদের হত্যার হুমকি উলফার

Last updated: July 31, 2014 12:05 pm
12 years ago
2 Min Read
SHARE

31-02ডেস্ক :ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অস্ত্র ধরার হুমকি দিয়েছে। উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন দলটির যে অংশ ভারত সরকারের সঙ্গে শান্তি আলোচনার বিরোধিতা করছে, তাদের প্রকাশিত মুখপত্র ‘স্বাধীনতা’র সাম্প্রতিক সংখ্যায় এই হুমকি দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিবিসি বাংলায় প্রকাশিত এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, মুখপত্রের সম্পাদকীয় কলামে লেখা হয়েছে, হিন্দু বা মুসলমান, কোনও ‘অনুপ্রবেশকারীকেই’ উলফা মেনে নেবে না। আর রক্তপাতের জন্য দায়ী থাকবে বিজেপি ও কংগ্রেস।

বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বিবিসির খবরে বলা হয়, উলফার শক্তি অনেকটা কমে গেলেও এ ধরনের হুমকি বাস্তবায়িত করার ক্ষমতা এখনও তাদের রয়েছে।

পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়েছে, একদিকে বিজেপি যেমন বাংলাদেশ থেকে আগত হিন্দুদের শরণার্থী বলে স্বীকৃতি দেওয়ার কথা বলছে, অন্যদিকে আসামের কংগ্রেস মুখ্যমন্ত্রী তরুণ গগৈও বাংলাদেশ থেকে আসা মুসলমানদের নিয়ে রাজনীতি করছেন। দুটি দলই নিজেদের ভোট ব্যাংকের কথা ভেবে এটাকে প্রশ্রয় দিচ্ছে বলে স্বাধীনতার সম্পাদকীয়তে অভিযোগ করা হয়।

উল্লেখ্য, উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া সর্বশেষ চীনে অাছেন বলে গত ফেব্রুয়ারিতে খবর প্রকাশ করেছিল টাইমস অব ই‌‌‌ন্ডিয়া। তবে তার স্ত্রী দুই সন্তানসহ ঢাকায় থাকেন বলেও খবরে উল্লেখ করা হয়। পরেশ বড়ুয়া ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের মধ্যে অন্যতম। এছাড়া তিনি বাংলাদেশে চট্টগ্রামের চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অাসামি।

You Might Also Like

পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরী আর নেই
বৃটেনের শীর্ষ ধনীর তালিকায় বাংলাদেশের ইকবাল আহমদ
অবশেষে জেলা প্রশাসনের অভিযানে হকারমুক্ত কিনব্রিজ
একাদশে ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট, চলবে ২০ আগস্ট পর্যন্ত
কামাল বাজারস্থ হাসিমী উদ্যানে ওয়াইফাই ইন্টারনেট এ্যাসেন্ট ব্রডব্যান্ড এর শুভ উদ্বোধন
Previous Article দক্ষিণ সুরমায় বাস খাদে পড়ে নিহত ৪
Next Article এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৩ আগস্ট

You Might Also Like

বিশ্বনাথে ‘জয়বাংলা’ সংকলনের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের আরেক নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

7 years ago

বিশিষ্ট রাজনীতিবিদ, আইনজীবী মোহাম্মদ মনির হোসেন এর সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল ।

3 years ago

প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা

7 years ago

সিলেট প্রধান ডাকঘরে একটিমাত্র সেবা কাউন্টার সিলেটে উপ বৃত্তির টাকা পেতে দীর্ঘ লাইন: মানুষের দূর্ভোগ

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?