Homeশীর্ষ সংবাদঅবশেষে অষ্টম পে-স্কেল অনুমোদন

অবশেষে অষ্টম পে-স্কেল অনুমোদন

01দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মন্ত্রিসভায় অনুমোদন পেল অষ্টম পে-স্কেল। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নতুন এই পে-স্কেলের অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের জানান।

সচিব জানান, নতুন বেতন কাঠামো জুলাই মাস থেকেই কার্যকর হয়েছে। নতুন এ কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন হবে ৮ হাজার ২শ ৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা।

জানা গেছে, মন্ত্রিসভায় অনুমোদন হওয়ার পরও পে-স্কেল চূড়ান্ত হতে অনেকগুলো কাজ করতে হবে। সেগুলো শেষ হতে আগামী অক্টোবর পর্যন্ত সময় লাগবে। তবে নতুন পে-স্কেল কার্যকর হবে জুলাই থেকেই। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থাকছে না।

সচিব বলেন, নতুন পে স্কেল অনুযায়ী নববর্ষ ভাতা চালু হবে। মূল বেতনের ২০ শতাংশ নববর্ষ ভাতা নির্ধারণ করা হয়েছে। বাড়ি ভাড়া ছাড়া সব ভাতা দেয়া হবে নির্ধারিত হারে। নতুন ভাতা কার্যকর হবে আগামী বছরের জুলাই থেকে। তাছাড়া, সরকারি সবাই কর্মচারি হিসেবে গণ্য হবে বলে জানান সচিব।

সচিব জানান, সশস্ত্র বাহিনীর প্রধানদের বেতন নির্ধারণ করা হয়েছে ৮৬ হাজার টাকা।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে গ্রেডের সেই অনুযায়ী বেতন পাবেন। তবে তাদের দাবি পর্যালোচনা করতে বলা হয়েছে বেতন বৈষম্য দূরীকরণ কমিটিকে।

সচিব জানান, পে-স্কেল অনুযায়ী বেতন বৃদ্ধির হার হবে গ্রেড ২০ থেকে ৬ষ্ঠ ৫ শতাংশ, ৫ম গ্রেড চার দশমিক ৫, গ্রেড চতুর্থ ও তৃতীয় ৪ শতাংশ এবং গ্রেড দ্বিতীয় ৩ দশমিক ৭৫ শতাংশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments