দণি সুরমার ২৭নং ওয়ার্ডের গোটাটিকর এলাকায় ব্রাদার্স কাবের আয়োজনে শনিবার সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সচেতনতা, উন্নয়ন ও অপরাধ দমনে গোটাটিকরের ১৩ পাড়ায় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রতি পাড়ায় ৫ জন করে সালিশি ব্যক্তিকে অন্তর্ভূক্ত করা হয়।
এলাকার প্রবীণ মুরব্বী আব্দুল কুদ্দুস (আতা মিয়া)’র সভাপতিত্বে এবং মঞ্জুর আহমদ চৌধুরীর পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন নাজিম উদ্দিন লিমন।
সভায় বক্তব্য রাখেন, সুমন আহমদ চৌধুরী, এনামুল হক, জন্টু ঘোষ, কামরুল আলম খান দুলাল, বাবর আহমদ, আমিরুল ইসলাম খান বাচ্চু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মতিন, আনোয়ার হোসেন (আনা মিয়া), ছয়েফ খান, আজম খান, কাজী তুরন মিয়া, কবির উদ্দিন, শৈলস কর, মনোরঞ্জন পাল, উস্তার আলী, ময়মু মিয়া, দিলিপ কুমার নাথ, ফারুক আহমদ রানা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সরকারের পাশাপাশি এলাকাবাসীকে সচেতন হতে হবে। এলাকায় ইভটিজিং, মাদকসেবন, কলোনী ভিত্তিক অসামাজিক কার্যকলাপসহ সকল অপকর্ম দূর করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দেরকে এগিয়ে আসতে হবে। তাই পঞ্চায়েত কমিটি গঠনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপকর্ম দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় সর্বস্মমিতক্রমে সিদ্ধান্ত হয় আগামী ৩ নভেম্বর রাত ৮টায় জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে পঞ্চায়েত কমিটি ১ম সভা অনুষ্ঠিত হবে। এতে আহবায়ক কমিটির সকলকে যতা সময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

