Homeবই পত্রধান তো চোঁচা হয়ে গেছে: সুরঞ্জিত

ধান তো চোঁচা হয়ে গেছে: সুরঞ্জিত

বাসিয়া ডেস্ক : খালেদা জিয়ার হঠকারী রাজনীতির কারণে পৌরসভা নির্বাচনে ধানের শীষের ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেছেন, ‘ধানের শীষে ধান নাই, খালেদা জিয়ার সোফা নাই। ধান তো দেখা গেল চোঁচা হয়ে গেছে।’

শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সুরঞ্জিত বলেন, ‘এবারে তো একটা ইলেকশন হয়ে গেল। এবারে ইলেকশন তো একলা খালেদা জিয়া করে নাই। একলা বিএনপি করে নাই। তার লগে ধানের শীষও করছে।’

খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এবারে তিনি শুধু একা পরাজিত হন নাই। তার প্রিয় প্রতীক ধানের শীষও পরাজিত হয়েছে। এবারের নির্বাচনটি অত্যন্ত প্রণিধানযোগ্য ছিল। কারণ আমরা কোনোদিন স্থানীয় নির্বাচন, পাকিস্তান আমল থেকেই, এ যাবৎ জাতীয়ভাবে করি নাই এবং জাতীয় সিম্বল দিয়েও করি নাই’।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, অভিনেতা এ টি এম শামসুজ্জামান প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments