Homeশীর্ষ সংবাদআত্মার আলো গীতিকাব্যের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

আত্মার আলো গীতিকাব্যের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

শাহ মোহাম্মদ শরফ উদ্দিন মাহমদ আলী চিশতি রচিত গানের বই আত্মার আলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয় গতকাল ১ অক্টোবর বিকালে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের লামাহাজরাইয়ে রণকেলী দরবার শরিফে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবক আব্দুল মালিক মুকিত মিয়া এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন মোহন কলেজের সহকারী অধ্যাপক বেতার ব্যক্তিত্ব মো. মবশ্বির আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক মোহাম্মদ নওয়াব আলী, অ্যাডভোকেট কামরুজ্জামান তারা মিয়া, বিশিষ্ট মুরব্বি মো. মকব্বির আলী, গীতিকবি হরিপদ চন্দ।
বিশিষ্ট নাট্যকার বাবুল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কবি ও গীতিকার দেওয়ান মতিউর রহমান খান। স্বাগত বক্তব্য রাখেন হাফিজ মো. মিছবাহ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হাজী আশরাফ উদ্দিন, নাট্যজন ও ব্যবসায়ী আব্দুস শহীদ দুলাল ও কবি হেলাল আহমদ প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments