By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: এক ধর্ষিতার বুকফাটা কান্না
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
বই পত্রসর্বশেষ

এক ধর্ষিতার বুকফাটা কান্না

Last updated: January 20, 2016 2:15 pm
11 years ago
3 Min Read
SHARE

নয় মাসের অন্তঃসত্ত্বা আনু মার্মা(১৮) বান্দরবানের রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রণায় কাতরাচ্ছে। গ্রাম্য সালিশে ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়া হয় বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটির। কিন্তু শ্বশুরবাড়িতে জায়গা হয়নি তার। শ্বশুর, শাশুড়ী ও স্বামী কর্তৃক কোনো প্রকার ভরণপোষণ ও চিকিৎসা খরচ না পাওয়ায় আনু এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

আনু মার্মা বান্দরবানের রুমা উপজেলায় পাইন্দু ইউনিয়নের চাইরাগ্র পাড়ার বাসিন্দা দিনমজুর মংহ্লাঞো মার্মার মেয়ে। বেশ কয়েকমাস আগে একই এলাকার বাসিন্দা সাচিংউ মার্মা ও মানুচিং মার্মানী’র ছেলে মংঞোশে মার্মা (১৭) বাড়িতে একা পেয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এতে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। বিষয়টি পাড়ার লোকজনের কাছে জানাজানি হলে পাড়া প্রধান (কার্বারী) কার্যালয়ে সামাজিকভাবে সালিশ-বিচার বসে।

পাড়া প্রধান (কার্বারী) উচ্চমং মার্মা জানান, সামাজিকভাবে সালিশে ধর্ষক মংঞোশে মার্মা ঘটনার সত্যতা স্বীকার করলেও ধর্ষকের পিতা সাচিংউ মার্মা মেয়েটিকে ছেলের বউ হিসেবে মেনে নিতে অসম্মতি পোষণ করে। মেয়েটির মা-বাবা শান্ত প্রকৃতির, অসহায় ও দরিদ্র। এছাড়া ধর্ষিতা মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী। মীমাংসা না হওয়ায় বিষয়টি মৌজা হেডম্যানের কাছে হস্তান্তর করা হয়।

গত ২৫ ডিসেম্বর রুমা চান্দাঁ মৌজার হেডম্যান সামংউ মার্মা তাঁর সভাপতিত্বে একজন ইউপি মেম্বার, তিনজন পাড়া প্রধান সহ গণ্যমান্যদের নিয়ে সালিশ-বিচারের আয়োজন করে। বিচারে ধর্ষণে অভিযুক্ত মংঞোশে মার্মা ওই মেয়েটিকে স্ত্রী হিসেবে পূর্ণাঙ্গ মর্যাদা দিয়ে তার ভরণপোষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে রাখতে একটি অঙ্গীকারনামা দেন। কয়েকদিন পরে মেয়েপক্ষ অভিযোগ নিয়ে আবার আসলে তাদেরকে পুলিশের কাছে যেতে বলা হয়।

- Advertisement -
Ad image

এ ব্যাপারে জানতে চাইলে মংঞোশে মার্মা বলেন, আমার মা-বাবা না মানার কারণে মেয়েটিকে ঘরে রাখা সম্ভব হয়নি। তবে আমি মেয়েটির সাথে সংসার করতে চাই।
চাইরাগ্র পাড়ার পুহ্লাঅং মার্মা, ক্যইমংউ মার্মা ও অংসিংথোয়াই বলেন, নিজ পাড়ায় আসার পর ছেলের মা-বাবা মেয়েটিকে ঘরে তুলতে গড়ি-মসি করে বলে শোনা গেছে। সাচিংউ মার্মা মানুষ হিসেবে ভাল নয়। বাবার প্রশ্রয় পেয়ে ছেলেটি ক’দিন আগে মাতালামী করে পাড়ায় আগুন লাগিয়ে দেয়। পাড়াবাসী আপ্রাণ চেষ্টায় কোনো রকমে আগুন নিয়ন্ত্রণে আনে।

ধর্ষিতার মা মেমাহ্রী মার্মা জানান, মেয়ের অবস্থা ভাল নয়, হাত-পা ও চেহারা ফুলে গেছে। আর পেটের যন্ত্রণা শুরু হয়েছে। পাড়ার লোকজনের সহযোগিতায় চিকিৎসার জন্য রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করানো হয়েছে। টাকা-পয়সাও নেই। মেয়েটিকে কিভাবে বাঁচাবো, চিকিৎসা চালাবো… বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডা. শান্তনু ঘোষ বলেন, রোগীর অবস্থা ভাল নয়। অবস্থার উন্নতি না হলে জেলা হাসপাতালে রেফার করতে হতে পারে।

পাইন্দু ইউপি চেয়ারম্যান ক্যসাপ্রু মারমা বলেন, ছেলের বাবা সাচিংউ মার্মার একতরফা অসভ্য আচরণের কারণে সামাজিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে রুমা থানার পুলিশের এসআই মোহাম্মদ আলমগীর জানান, মেয়ের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
–বাংলাদেশ প্রতিদিন

- Advertisement -
Ad image

You Might Also Like

সিলেট রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন
প্যারিস-বাংলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রে সিলেটের জিদানের অনন্য ফুটবল প্রতিভা
অতিরিক্ত সৌন্দর্যের কারণেই ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় যে নায়িকার
বাংলাদেশি রেজওয়ানের ‘ভাসমান স্কুল’ এখন বিশ্বের বিভিন্ন দেশে
Previous Article প্রেমিকাকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা !
Next Article সাকিবের সাথে অন্তরঙ্গ ছবি নিয়ে মুখ খুললেন মিথিলা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় সিলেট আওয়ামী লীগের মিলাদ-দোয়া

9 years ago

ওয়াগায় নিহত ৫৫

12 years ago

স্বেচ্ছাসেবকলীগের ২১তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর‘র স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল

11 years ago

বাঘের থাবায় ক্যাঙ্গারু কুপোকাত

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?