By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: অগ্নিপরীক্ষার মুখোমুখি ডা. শাহরিয়ার
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বই পত্রসর্বশেষ

অগ্নিপরীক্ষার মুখোমুখি ডা. শাহরিয়ার

Editor
Last updated: February 6, 2016 7:17 pm
Editor
10 years ago
Share
SHARE

সিলেট মহানগর বিএনপির ‘সিংহাসনে’ ইতোপূর্বে একাধিকবার বসেছেন তিনি। দায়িত্ব পালনে নিজের আন্তরিকতার কোনো ঘাটতি না থাকলেও তাকে বাদ দিয়ে একবাব অন্যজনকে করা হয় সভাপতি। তবে সময়ের ব্যবধানে আবারও তিনি মহানগর বিএনপির ওই শীর্ষপদে বসেন ‘আহবায়ক’ হিসেবে হিসেবে। আর এবার ব্যালটের নির্বাচনে সংগঠনের শীর্ষ আসনটি পুনরুদ্ধার করতে চান সিলেট বিএনপির অন্যতম শীর্ষ নেতা ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।

সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে রোববার। সম্মেলনে ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবেন দলটির জেলা ও মহানগরের শীর্ষ নেতৃত্ব।

মহানগর সভাপতি পদে এবার প্রার্থী হয়েছেন ডা. শাহরিয়ার হোসেন। তার সাথে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির দু’সদস্য নাসিম হোসাইন ও আব্দুল কাইয়ুম জালালি পংকি।

ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ২০০৭-০৮ সালে মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তিতে তাকে বাদ দিয়েই মহানগর সভাপতি করা হয় এমএ হককে। তবে ২০১৪ সালের ৮ নভেম্বর ফের মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান শাহরিয়ার। বর্তমানে তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে সিলেট মহানগর বিএনপি।

তবে ২০১৫ সালের ৫ জানুয়ারি ২০ দলীয় জোটের ডাকা লাগাতর আন্দোলন শুরু হওয়ার আগেই পুলিশের খাঁচায় বন্দি হন ডা. শাহরিয়ার। ২০১৪ সালের ২৯ ডিসেম্বর নগরীর চৌহাট্টা থেকে তাকে আটক করে পুলিশ। প্রায় সাড়ে তিন মাস কারাবরণ করার পর তিনি ২০১৫ সালের ১৬ এপ্রিল জামিনে মুক্তি পান।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকে ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী দলীয় বিভিন্ন সভা-সমাবেশে প্রত্যক্ষভাবে অংশ নেন। এছাড়াও বিভিন্ন সময় বিবৃতি দিয়ে দলীয় নেতাকর্মীদের মুক্তিসহ বিএনপির বিভিন্ন দাবি বাস্তবায়ন করার চেষ্টা করেছেন তিনি।

এবার সভাপতি পদের প্রার্থী হওয়া ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী অনেকটা অগ্নিপরীক্ষার মুখে রয়েছেন বলে নেতাকর্মীদের সাথে আলাপকালে জানান যায়। নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট মহানগর ও জেলা বিএনপির একাধিক নেতা বলেন, ডা. শাহরিয়ার হোসেন দীর্ঘদিন ধরে বিএনপির সাথে যুক্ত। তবে যখনই দলের দুঃসময় এসেছে তখন তিনি নিজেকে নেতাকর্মীদের কাছ থেকে দূরে রেখেছেন। নিজের ঘনিষ্ট কিছু ব্যক্তির সাথেই তিনি যোগাযোগ রাখতেন। তাই এবার মহানগর সভাপতি পদে বিজয়ী হতে থাকে ঘাম ঝরাতে হবে।

তবে এ ব্যাপারে ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী সিলেটভিউ২৪ডটকমকে বলেন, ‘আমাকে সিলেট মহানগরীর আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছিল। সেই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করেছি।’

সিলেট বিএনপির সম্মেলনকে উদাহরণ হিসেবে ব্যবহার করে বিএনপির ওই নেতা বলেন, ‘দলের মধ্যে যত বিভক্তি ছিলো এখন আর সেটা নেই। সকল দ্বদ্বের অবসান ঘটিয়ে আমরা এখন সুন্দরভাবে সম্মেলন সম্পন্ন করতে চাই।

আহ্বায়ক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করায় এবার তিনি সভাপতি পদে প্রার্থী হয়েছেন উল্লেখ করে ডা. শাহরিয়ার বলেন, আমার বিশ্বাস নেতাকর্মীরা আমাকে সমর্থন দেবে। আর আমি বিজয়ী হলে সিলেট মহানগর বিএনপিকে আরো সুসংগঠিত করব। এছাড়াও অঙ্গ সংগঠনগুলো দ্বন্দ্ব-কোন্দল মুক্ত কওে নতুন ভাবে ঢেলে সাজানোর চেষ্টা করব।-কেআরএস/এএস

You Might Also Like

সানি লিওনকে টেক্কা দেবেন পাকিস্তানি তাহমিনা
শিশু নির্যাতন বাড়ছে: দেড় বছরে খুন ৫৫০
জিতে গেলেন ট্রাম্প
অপারেশন হিলসাইড’ : পালিয়ে গেছেন এক ‘জঙ্গি’, যেভাবে গড়া হয় আস্তানা
শেষ বেলায় আতর-টুপি
Share This Article
Facebook Email Print
Previous Article যৌন নিপীড়নে জড়িয়ে পড়ছে শান্তিরক্ষী বাহিনী!
Next Article পুলিশ অপরাধ করলে ব্যবস্থা নেয়া হচ্ছে: সিলেটে আইজিপি
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?