By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: রমিজের ব্যাপারে মুখ খুললেন তামিম
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলাধুলাবই পত্রসর্বশেষ

রমিজের ব্যাপারে মুখ খুললেন তামিম

Editor
Last updated: February 12, 2016 12:48 pm
Editor
10 years ago
Share
SHARE

বিতর্কিত ধারাভাষ্যকার রমিজ রাজার সেই বিব্রতকর আচরণ নিয়ে মুখ খুলেছেন তামিম ইকবাল। তামিমের দাবি, তিনি ওই সময় তাৎক্ষণিকভাবে বিষয়টি ধরতে পারেননি।

বাংলাদেশকে হেয় করার জন্য এটা বলা হয়েছে কি না তাও তিনি বলতে পারবেন বলে জানিয়েছেন দেশের একটি দৈনিকের সঙ্গে আলাপকালে, ‘আমি এটাও বলতে পারব না কাজটা আমাদের হেয় করার জন্য ইচ্ছে করে করা হয়েছে কি না…উনি (রমিজ) কেন এটা করলেন জানি না।’

পিএসএলের দ্বিতীয় ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাক্ষাৎকারের জন্য তামিমকে ডেকে রমিজ রাজা বলেন ‘তামিম, আমি তো আপনার ভাষা জানি না। ইংরেজি চলবে তো, নাকি…?’

এসব ব্যাপারে ক্রিকেটাররা সাধারণত বিতর্ক এড়াতে চান। তামিমও তাই কৌশলী উত্তরে বলেছেন ইচ্ছে করে করে থাকলে তা ঠিক হয়নি, ‘ইচ্ছে করে করে থাকলে অবশ্যই তা ঠিক হয়নি। তবে কোনো উদ্দেশ্য নিয়ে না করে থাকলে অন্য ব্যাপার।’

রমিজের ‘উদ্দেশ্য’ যে আছে, সেটা তামিমের না বোঝার কথা নয়। কেননা তামিম সেদিন প্রথম আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলতে নামেননি। রমিজের কাছে তিনি অপরিচিতও নন। এমনকি ম্যাচের একদিন আগেও সাইড লাইনে বসে পিএসএল সম্পর্কে ইংরেজিতে নিজের মতামত দিয়েছিলেন বাংলাদেশি এই ক্রিকেটার। তখনও ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন ওই রমিজ।

রমিজ তার আগের দিন সাকিবকে নিয়েও বিব্রতকর আচরণ করেন। সাকিবকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করার পরিবর্তে সিমন্সের নাম বলেন!

‘ইংরেজি চলবে তো, নাকি…?’ বলার পর রমিজ এমনভাবে থেমেছিলেন, অনেকের মনে হয়েছে, রমিজ তামিমকে উর্দুতে বলারই নীরব প্রস্তাব দিয়েছিলেন। তবে তামিম মাথা নেড়ে জানান ইংরেজিতেই বলবেন।

You Might Also Like

ক্বিনব্রিজ দিয়ে যানবাহন চলাচল নিষিদ্ধ
সজীব মালাকার ।। বৃষ্টি ঝরে
অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিজয় সুনিশ্চিত: আতিক
রাঙামাটিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ জেএসএস সদস্য নিহত
বেলুন দিয়ে ইন্দোনেশিয়ার ১৭ হাজার দ্বীপে ইন্টারনেট
Share This Article
Facebook Email Print
Previous Article বাবা হচ্ছেন রেলমন্ত্রী?
Next Article Auto Draft
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?