Homeবই পত্রবেলুন দিয়ে ইন্দোনেশিয়ার ১৭ হাজার দ্বীপে ইন্টারনেট

বেলুন দিয়ে ইন্দোনেশিয়ার ১৭ হাজার দ্বীপে ইন্টারনেট

09বিশ্বের প্রতিটি প্রান্তে ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে বিশ্বের বাঘা সব প্রযুক্তি প্রতিষ্ঠান। ফেসবুক চালু করেছে ইন্টারনেট ডট অর্গ নামে একটি আলাদা প্রতিষ্ঠান, যারা বিনামূল্যে ইন্টারনেট পৌঁছে দেওয়ার কাজ করছে। আরো বড় পরিসরে কাজ করার জন্য নিজেদের পরিধি বাড়িয়েছে গুগল। তৈরি করেছে বড় প্রতিষ্ঠান অ্যালফাবেট।

এবার গুগলের পক্ষ থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার ১৭ হাজার দ্বীপে বেলুনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে গুগল। ভারত ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী এসব দ্বীপে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া সত্যিই বেশ দুরূহ কাজ। অ্যালফাবেট তাদের এই কর্মসূচির নাম দিয়েছে ‘প্রজেক্ট লুন’। এ খবর জানিয়েছে তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।

গত বুধবার ইন্দোনেশিয়ায় প্রজেক্ট লুন চালু করার আনুষ্ঠানিক ঘোষণা দেয় অ্যালফাবেট। ২০১৬ সাল থেকে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে বলে জানানো হয়েছে। গুগলের তথ্যমতে, ইন্দোনেশিয়ার ২৫ কোটি মানুষের মধ্যে মাত্র এক-তৃতীয়াংশ এখন ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

যেসব অঞ্চলে ইন্টারনেট সংযোগ রয়েছে, সেসব অঞ্চলে ভূমি থেকে ইন্টারনেট সিগন্যাল পৌঁছে যাবে আকাশে স্থাপিত বেলুনগুলোতে। ভূমি থেকে প্রায় ১২ মাইল উঁচুতে ভাসিয়ে রাখা হবে এসব বেলুন। আর দূরবর্তী দ্বীপগুলোতে ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া হবে বেলুন থেকে বেলুনের মাধ্যমে সংযোগ স্থাপনের মাধ্যমে। এলটিই স্পিডের মাধ্যমে আগামী পাঁচ বছরে প্রায় ১০ কোটি মানুষের কাছে ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে গুগল।

২০১১ সালে ‘গুগল এক্স’ নামে বেলুনের মাধ্যমে ইন্টারনেট পৌঁছে দেওয়ার এই কর্মসূচি চালু করেছিল গুগল। পরে নাম পাল্টে রাখা হয় ‘প্রজেক্ট লুন’। এর আগে নিউজিল্যান্ড, ক্যালিফোর্নিয়া ও ব্রাজিলে বেলুনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিয়েছে গুগল। তবে ইন্দোনেশিয়ার এই কর্মসূচি অন্য যেকোনো প্রজেক্টের চেয়ে বড়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments