By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সহকারিসহ সিলেট জেলা ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অপসারণ দাবি, মানববন্ধন
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
বইপত্রসর্বশেষ

সহকারিসহ সিলেট জেলা ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অপসারণ দাবি, মানববন্ধন

Last updated: February 22, 2016 6:46 pm
11 years ago
3 Min Read
SHARE

সিলেটে আইনজীবি সহকারীদের লেখা দলিল সম্পাদনে বাঁধা ও হামলার প্রতিবাদে এবং সিলেট সদর সাবরেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত্ জেলা রেজিস্ট্রার প্রভাকর সাহা এবং তার অফিস সহকারী আব্দুর রব-এর অপসারণ দাবিতে মানববন্ধন পালন কর্মসূচী পালন করা হয়েছে।

সোমবার দুপুরে সিলেট জজকোর্টের সামনের রাস্তায় মানববন্ধন করেন সিলেট জেলা আইনজীবি সহকারী সমিতির সদস্যরা।

মানববন্ধন কালে বক্তারা বলেন, আইনজীবি সহকারীদের দলিল সম্পাদন (মুসাবিদা) করার অধিকার আদালত কর্তৃক স্বীকৃত থাকা সত্বেও সিলেট জেলা ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রভাকর সাহা অন্যায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছেন। চাহিত ঘুষের টাকা না দিলে তিনি আইনজীবি সহকারীদের দলিল রেজিস্ট্রি করতে বিরত থাকেন, এমনকি আইনজীবি সহাকারীদের সাথে অসদাচরণ করে থাকেন।

বক্তারা আভিযোগ করেন, দলিল লেখক সমিতি সদস্যদের দ্বারা প্ররোচিত হয়েই তিনি এ আচরণ করেন। দলিল লেখক সমিতির মাধ্যমে ভারপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার ও তার সহকারী আব্দুর রব দলিলে ফি বহির্ভূত অতিরিক্ত কয়েকগুন বেশী টাকা ঘুষ গ্রহণ করে দলিল রেজিস্ট্রি করে থাকেন। মানববন্ধনে আইনজীবি সহকারীরা আরো অভিযোগ করেন, যেখানে হেবা দলিলে স্ট্যাম্প ও ফি ৮শ’ টাকা এবং আমমোক্তার দলিলে স্ট্যাম্প ও ফি ১হাজার ৫৫০টাকা, সেখানে দলিল লেখক ও অফিস সহকারীর মাধ্যমে মানুষকে জিম্মি করে হাজার ও লাখ লাখ টাকা আদায় করে থাকেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার। বক্তারা অভিযোগ করেন, গত ১৭ ফেব্রুয়ারি একজন আইজীবি সহকারী মুসাবিদা দলিল নিয়ে সাবরেজিস্ট্রার প্রভাকর সাহার কাছে গেলে তিনি তা রেজিস্ট্রি করতে অস্বীকৃতি জানান। তখন তার সহকারী আব্দুর রব ওই আইনজীবি সহকারীকে একটি কক্ষে আটকে রেখে ২০ হাজার টাকা দাবি করেন এবং দলিল লেখক সমিতির সন্ত্রাসীরা তাকে মারপিট করে গুরুতর আহত করে।

- Advertisement -
Ad image

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সিলেট জেলার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রভাকর সাহা ও তার অফিস সহকারী আব্দুর রব-এর অপসারন ও শাস্তি দাবি করেন।

এ দাবিতে তারা এর আগে সিলেটের জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপিও দিয়েছেন বলে জানান।

সিলেট জেলা আইজীবি সহকারী সমিতির সভাপতি দিলীপ চন্দ্র দেব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আফাজের পরিচালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. নাজমুল হোসেন খান, মো. দিলাজ আহমদ, শাকিল আহমদ, মো. নিজাম উদ্দিন, প্রনয় চক্রবর্তী পুলক, মো.ফখরুল ইসলাম, মো. গোলাম মোস্তফা, মো. নূরুল হক নাহিদ, মো. ইমাদ হোসেন, মো.আবুল হোসেন, শেখ হাসানুজ্জামান, মঈন উদ্দিন, আতাউর রহমান চৌধুরী রুবেল ও দেবেশ দাশ প্রমূখ।

You Might Also Like

শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা
সাংবাদিক ও এডভোকেট তাজ উদ্দিনের মায়ের ইন্তেকাল আজ জানাযা
লন্ডনে বিকিনি পরা মডেলের বিজ্ঞাপন নিষিদ্ধ
বিশ্বনাথে মাকুন্দা সম্পাদক খালেদ মিয়া অবরুদ্ধ : থানায় জিডি
এসডিসি পরিচালিত পবিত্র কোরআন শিক্ষা কেন্দ্র পরিদর্শন সমাজে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শিশুদের দ্বিনী শিক্ষায় গড়ে তুলতে হবে — খন্দকার মামুন আলী আখতার
Previous Article বাহুবলে ৪ শিশু হত্যার ঘটনায় আরো ২ আসামি রিমান্ডে
Next Article প্রতি জেলায় মুক্তিযোদ্ধাদের জন্য ১০ হাজার ফ্ল্যাট
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

দণি সুরমা সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

10 years ago

ট্রাম্পের জয়ে বিপদে পড়বে বাংলাদেশিরা

10 years ago

‘সোনালি স্বপ্নের ডানা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে দানবীর ড. রাগীব আলীর ঘোষণা সিলেটের কবি সাহিত্যিকদের গ্রন্থ প্রকাশে রাগীব রাবেয়া ফাউন্ডেশন সহযোগিতার হাত বাড়াবে

11 years ago

আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন আর নেই

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?