গত ১৬ মার্চ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বিছনা গ্রামে এমরুল কয়েস লোক উৎসবে জহুল আলী শাহ রচিত গানের বই ‘নেতাই নদীর পাড়ে’ এর মোড়ক উন্মোচন করেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার আসনের সংরতি মহিলা এমপি এডভোকেট শামসুন্নাহার বেগম শাহানারা রব্বানী।
এ সময় উপ্িস্থত ছিলেন নেতাই নদীর পাড়ে গ্রন্থের লেখক জহুর আলী শাহ, গ্রন্থের প্রকাশক বাসিয়া প্রকাশনীর স্বত্বাধিকারী গীতিকার মোহাম্মদ নওয়াব আলী, সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ, কবি কামরুন নাহার চৌধুরী শেফালী ও প্রভাষক ফজলুল হক দোলন।
মোড়ক উন্মোচনে এমপি এডভোকেট শামসুন্নাহার বেগম শাহানারা রব্বানী বলেন, সুনামগঞ্জ গানের দেশ, ভাবের দেশ এখানে বাউল সম্রাট শাহ আবদুল করিম সহ অসংখ্য গীতিকারের জন্ম। এ ধারাবাহিকতায় জহুল আলী শাহও একদিন এ অঞ্চলের সুনাম বহে আনবেন এমন প্রত্যাশা করা যায়।
৫০টি গান নিয়ে এবারের একুশে গ্রন্থ মেলায় বই প্রকাশ করেছে বাসিয়া প্রকাশনী। বইটির মূল্য রাখা হয়েছে ৬০ টাকা।
নেতাই নদীর পাড়ে গ্রন্থের মোড়ক উন্মোচন
RELATED ARTICLES




