গীতিকার ও নাট্যকার আশরাফ মাহমুদ নেসওয়ার রচিত ‘স্বদেশ আমার স্বদেশ তোমার’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আগামী ২৩ মার্চ ২০১৬ বুধবার সন্ধ্যা ৬টায় দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের বইমেলা মঞ্চে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বেতার, সিলেটের আঞ্চলিক পরিচালক এস এম জাহিদ হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সুনির্মল কুমার দেব মীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট প্রেসকাবের সভাপতি ইকরামুল কবির। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কবি ও অধ্যাপক শিউল মনজুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দণি সুরমা ডিগ্রি কলেজ অধ্য মো. শামছুল ইসলাম।
দণি সুরমা সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য পরিষদের সভাপতি গীতিকার মোহাম্মদ নওয়াব আলী ও সাধারণ সম্পাদক কবি দেওয়ান মতিউর রহমান খান অনুরোধ জানিয়েছেন।
‘স্বদেশ আমার স্বদেশ তোমার’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আগামী ২৩ মার্চ
Leave a Comment
