By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • ইতিহাস ঐতিহ্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • প্রবাস
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • মুক্তিযুদ্ধ
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
Reading: বিমানের ১০ হজ ফ্লাইট বাতিল : আর্থিক ক্ষতির আশঙ্কা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • ইতিহাস ঐতিহ্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • প্রবাস
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • মুক্তিযুদ্ধ
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

বিমানের ১০ হজ ফ্লাইট বাতিল : আর্থিক ক্ষতির আশঙ্কা

Editor
Last updated: August 18, 2016 8:13 am
Editor
10 years ago
Share
SHARE

a1যাত্রী স্বল্পতার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত মোট ১০টি হজ-ফ্লাইট বাতিল করেছে। বাতিলকৃত ফ্লাইটের কারণে বিমানের হজযাত্রী পরিবহনে ৫ হাজার আসনের ক্যাপাসিটি খোয়া গিয়েছে। গত ৪ আগস্ট থেকে শুরু হওয়া  হজ-ফ্লাইট পরিচালন কার্যক্রমের আওতায় বাতিলকৃত ফ্লাইটের কারণে মারাত্মক আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছে বিমান।

যাত্রী সংকটের কারণে হজ ফ্লাইট বাতিল হওয়ায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে হজ এজেন্টদের আসন সংরক্ষণপূর্বক টিকেট সংগ্রহ করার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক খাঁন মোশাররফ হোসেন বলেন, উপর্যুপুরি ফ্লাইট বাতিল ও যাত্রী সংকটের বিষয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য অত্যন্ত উদ্বেগজনক। এ অবস্থা উত্তরণে বা পরিস্থিতির আরো অবনতি রোধে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সকল হজ এজেন্টদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিমানে তাদের আসন নিশ্চিত পূর্বক প্রযোজনীয় টিকেট সংগ্রহের অনুরোধ জানিয়েছে।

হজ এজেন্সি এসকে এয়ার ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী কবির হোসেন বলেন, কোটা পদ্ধতির জটিলতার ফাঁদে পড়েছে হাজার হাজার হজযাত্রী। কনফার্ম টিকিট থাকার পরও দেরিতে কোটা অবমুক্ত করায় অনেক হজযাত্রী এখনো প্রয়োজনীয় কাগজপত্র হাতে পায়নি। বিষয়টিকে একটি অদূরদর্শীতার ফসল হিসেবেও আখ্যায়িত করেন কবির হোসেন।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে হজ পালনে এ বছর বাইতুল্লাহ যিয়ারাতে যাবার কথা ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী। গত ৪ আগস্ট থেকে যৌথভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন শুরু করে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৬ আগস্ট পর্যন্ত সর্বমোট হজযাত্রী ৩৬ হাজার ৭৫২ জন সৌদি আরবে পৌঁছেছেন।

আগতদের সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২ হাজার ৭০৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩৪ হাজার ৪৭ জন। এখন (১৭ আগস্ট, বুধবার) যাবত পরিচালিত হজ ফ্লাইট ফ্লাইট সংখ্যা ১১১ টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪৭টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইটের সংখ্যা ৬৪টি।

You Might Also Like

সুইজারল্যান্ডে এমপি হলেন প্রথম বাংলাদেশি নারী সুলতানা
স্বদেশ ফোরামের কবিতা পাঠের আসর অনুষ্ঠিত
আওয়ামী লীগ নেতার উদ্যোগে গরীব ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ
মুজিব আদর্শের মৃত্যু নেই: শফিক চৌধুরী
আসামে বাংলাদেশি হিন্দুদের ভারতীয় নাগরিকত্বের আশ্বাস
Share This Article
Facebook Email Print
Previous Article দুর্ঘটনার পরও অবিশ্বাস্য সোনা জয়!
Next Article যেভাবে চলছে বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?