By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: দুর্ঘটনার পরও অবিশ্বাস্য সোনা জয়!
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
খেলাধুলা

দুর্ঘটনার পরও অবিশ্বাস্য সোনা জয়!

Last updated: August 17, 2016 7:08 pm
10 years ago
2 Min Read
SHARE

দর্শক গ্যালারি থেকে মা দেখছিলেন ছেলের সাইক্লিং। হঠাত এক দুর্ঘটনায় আরও কয়েকজন প্রতিপক্ষের সঙ্গে পড়ে যান এলিয়া ভিভিয়ানি। মা তখন হয়তো চিন্তা করছিলেন আমার ছেলের কিছু হয়নিতো। সেই ছেলেই শেষ পর্যন্ত সোনা জিতলো।

রেসটা প্রায় শেষের দিকে চলে এসেছিল। ৪০ কিলোমিটার পয়েন্ট রেসের মাত্র এক-তৃতীয়াংশ বাকি। ঠিক এমন সময়  কিন্তু হাল ছাড়লেন না ইতালিয়ান এই সাইক্লিস্ট। একেবারে শেষ মুহূর্তে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ছেলেদের ওমনিয়াম ইভেন্টে চ্যাম্পিয়ন হলেন ভিভিয়ানি। দেশকে এনে দিলেন মনে রাখার মতো একটা মুহূর্ত। ১৯৯৬ সালের পর এই প্রথম সাইক্লিংয়ের ওমনিয়াম ইভেন্টে পদক জিতল ইতালি।

পরশু দুই দিনব্যাপী এই ইভেন্টের ষষ্ঠ ও শেষ রাউন্ডে ঘটে দুর্ঘটনাটা। ব্রিটিশ সাইক্লিস্ট মার্ক ক্যাভেন্ডিসের ভুলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ডেনমার্কের লাসে হ্যানসেন, অস্ট্রেলিয়ার গ্লেন ও’শিয়া, দক্ষিণ কোরিয়ার পার্ক স্যাং-হুন ও ভিভিয়ানি। পার্ক স্যাং-হুনকে তো শেষ পর্যন্ত ট্র্যাক থেকেই হাসপাতালে যেতে হয়েছে। একই ভাগ্যবরণ করতে হতে পারত ভিভিয়ানিকেও। কিন্তু হাল না ছাড়ার মানসিকতা শেষ পর্যন্ত জিতিয়েছে তাঁকেই। আর জয়টা এমনভাবে এসেছে বলেই একটু বেশি আবেগাপ্লুত তিনি, ‘আমার বাবা-মাও আজ (পরশু) এখানে ছিলেন। ওরাও দেখেছেন পুরো ব্যাপারটা। আমার কাছে এটা একটা আবেগঘন মুহূর্ত।’

এই ইভেন্টে শেষ পর্যন্ত রুপা জিতেছেন মার্ক ক্যাভেন্ডিস, ডেনমার্কের লাসে হ্যানসেন পেয়েছেন ব্রোঞ্জ। তবে রেসের পর দুর্ঘটনায় নিজের দায়টা স্বীকার করেছেন ক্যাভেন্ডিস, ‘আসলে আমারই ভুল ছিল। কোথায় যাচ্ছি এ বিষয়ে আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল। আশা করছি, পার্কের খুব বেশি কিছু হয়নি। এলিয়া পড়ে যাওয়ার পরই আমি ওর কাছে ক্ষমা চেয়েছি।’

ক্যাভেন্ডিসের প্রতি কোনো রাগ নেই ভিভিয়ানিরও, ‘আসলে ওর দোষ নেই। এটা তো বাইক রেস, আর আমরা সবাই ট্র্যাকে। এখানে যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। সাধারণত আমরা সবাই খেয়াল রাখি সামনের জন কোন দিকে যাচ্ছে, তার কী অবস্থা। সেই অনুযায়ী যদি আপনি নিজের দিক পরিবর্তন না করতে পারেন, তাহলে সামনের জন পড়লে আপনিও পড়বেন।’
full_1772321800_1471389448

You Might Also Like

প্রেশারকুকারে’ ভারত
এবার ভারতে আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিচ্ছে সিলেটর অপু
‘আমার বোনকে বিয়ে করো নেইমার’
নেইমার উন্নতি করলেও মেসিই সেরা: রিভালদো
‘ম্যাচের ৬০ ভাগ বাংলাদেশের পক্ষে’
Previous Article রূপ দিয়েই সবাইকে বশে অানতো সুন্দরী সাদিয়া
Next Article বিমানের ১০ হজ ফ্লাইট বাতিল : আর্থিক ক্ষতির আশঙ্কা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

মেসির জাদুতে সেমিফাইনালে আর্জেন্টিনা

5 years ago

মেসিবিহীন আর্জেন্টিনা বিশ্বকাপই খেলতে পারবে না

10 years ago

বোল্ট ও ফেলপসের শূন্যতা অপূরণীয়

10 years ago

বাংলাদেশি আম্পায়ারকে গালি দিয়েছেন কোহলি?

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?