By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: শ্যামা পদ দে এর একগুচ্ছ কবিতা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
Uncategorized

শ্যামা পদ দে এর একগুচ্ছ কবিতা

Last updated: September 5, 2016 11:34 pm
10 years ago
4 Min Read
SHARE

IMG_0737

 

 

 

 

 

 

লোকটা জানলোও না

লোকটা জানলোও না……

- Advertisement -
Ad image

সেও নিয়ন হাতে হেঁটেছিল আঁধার মিছিলে_

প্রতিশ্রুতির মাধ্যাকর্ষণে, আলোক কেন্দ্রের দিকে

গায়ের ঘাম, পায়ের ধূলোয়, বানিয়েছিলো অলীক আকাশ

- Advertisement -
Ad image

আর দেবতা বানিয়েছিলো, সংগোপনে প্রসাদ খোর দের ।

সে স্বপ্নেও ভাবেনি তার ঘাম,ধূলো, রক্ত, আবেগ…

আকাশ হয়ে ভেঙ্গে পড়বে তারই অরক্ষিত মাথায়…।

 

লোকটা জানলোও না……

তার ঘাম-রক্তে গড়া দেবতার লকলকে জিহ্বা

চেটে পুটে খাবে তারই থেঁতলানো লাশ…

তার স্বজনের চোখের বরফ কিনবে অল্পদামে

শোকের হাটে বিকোবে কয়েক লাখী মলম…।

আবারও ঘাম, পায়ের ধূলো, রক্ত, আবেগ_

আর প্রসাদ খোর দেবতার বিলাসী মন্দিরের স্বপ্ন ।

 

লোকটা জানলোও না……

 

আজও তার অসহায় সন্তানও হাঁটে সেই আঁধার মিছিলে

নতুন নিয়ন হাতে, কানে বাধ্য সময়ের পদধ্বনি

ঝরা পাতার হুঙ্কারে, মেকী স্বপ্ন চয়নে …..

আবারও অলীক আকাশ , সেই দেবতা, মন্দির, প্রাসাদ…

হাসি চাপা আশঙ্কায় আকাশ ভাঙ্গার পুনরাবৃত্তি ।।

 

    নীল আকাশের নীচে

গ্রাম জোড়া আগ্নিদগ্ধ ধ্বংসস্তূপে_

জেগে আছে স্পষ্ট নির্ভয় গণতন্ত্রের ছাপ…।

 

অবাধ আগুনে সুষ্ঠু দহন …

মাথা গোঁজার ঠাইয়ের ছাই এ হাসে মৌলিক অধিকার ।

 

রংবেরঙের ঝাণ্ডা ধরা মুষ্ঠিবদ্ধ দগ্ধ হাতগুলো তে

‘আমার থেকে দামি’ বার্নলের সিক্ত প্রলেপ…।

 

উল্টে যাওয়া ভাতের হাঁড়িতে অন্নসংস্থান…

পুড়ে কুঁকড়ে যাওয়া যানবাহনে উন্নয়নের গতি…

বেকার ছেলেমেয়ের পোড়া শংসাপত্রে নিশ্চিত কর্মসংস্থান

জামাকাপড়ের ভস্মস্তূপে জেগে ওঠা সংস্কৃতি, শালীনতা

গর্ভস্থ ভ্রূণকেও বিরোধী দলের সাংবিধানিক স্বীকৃতি ।

 

নিরপেক্ষ আগুনের সার্বভৌমত্বে _

দলমত নির্বিশেষে সফল গৃহদাহ পরিষেবা…।

 

সাম্যবাদী ভাবনায় রঙ-অহং বিভেদ ঘুচিয়ে…

কালো কালো সাম্রাজ্যে সর্ব হারার বিজয় সম্মেলন

একক ছাদ ছেড়ে একত্রে নীল আকাশের নীচে ।।

 

  পাশাপাশি

তোর কবরে আল্লা বাঁচে_

মোর শ্মশানে ভগবান।

মন্দিরেতে শঙ্খ সাঁজে_

মসজিদে ঐ আজান গান।

 

মোর সন্ধ্যে রামায়ণ-গীতা…

তোর হাদিস কোরানে_।

বল দেখি কে বলছে সেটা_

পুণ্য হবে রক্তস্নানে?

 

তুই ডুবে যা ঈদ-মহরমে…

আমার থাক হরেক পাবন।

বল দেখি্‌ কোন ধর্ম জ্ঞানে_

ভাই করে ভায়ের দহন ?

 

লয়ে পেটে ক্ষুধার আগুন_

সবাই ছুটি কর্মস্থানে।

জ্বলবে যখন হয়ে দ্বিগুন_

সেটা কোন ধর্ম মানে?

 

তোর-আমার ভিন্ন রুচি_

কাজ নেই ভাই অপমানে।

আমি নাহয় হিন্দু-ই থাকি_

তুই থাক ভাই মুসলমানে।।

 

  সবাই সমান

বৈষম্যের এক রুদ্রবীণায়_

বেঁধেছো যে সাম্যের সুর,

কেমনে বাজবে উদারতায়_

ঘুচবে সকল নিকট-দূর?

 

বর্ণ-ধর্ম-লিঙ্গ- জাতে_

টেনে বাঁধা যে সুবিধাবাদ,

কেমনে পড়বে সকল পাতে

সাম্য-সুধার নিবিড় স্বাদ?

 

মাতৃ-ভূমির ধাক্কা, চাকায়_

লুটায় মানুষ, হারায় প্রাণ,

ধর্ম বিষের ধংস-লীলায়_

বিধর্মে হানে মৃত্যু বাণ।

 

সাম্যের গানই গাইবে যদি_

ঘোচাও বিভেদ,সকল টান।

মানবতা ঢেউ ভরুক নদী_

হোকনা মানুষ সবাই সমান।।

 

    আদিম ক্ষুধা

আদিম গুহাবাসী মানুষ_

হিংস্র জঙ্গল, পাথুরে আগুন…

কাঁচা মাংসের ঘ্রাণ_

আধ ঝলসানো নির্বিচার রক্ত।

 

খাদ্য সংগ্রাহক থেকে উৎপাদক_।

বিবর্তনের পথে লক্ষ-কোটি বছর…

 

এখনও জঙ্গল, ইঁট-কাঠ-পাথরে…

মানব বৃক্ষের গায়ে জিন্সের বাকল,

মানবতা ও সুযোগ সন্ধানে গুহাবাসী,

ধর্ম প্রস্তর ঘর্ষণে অপ্রত্যাশিত দাবানল,

শিক্ষা, বিজ্ঞান ও বিশ্বায়নের কল্যাণে

পাথর হাতিয়ার থেকে উন্নত আগ্নেয়াস্ত্র।

 

হাতে, মনে, ও যৌনাঙ্গে এখনও জেগে আছে

কাঁচা হিমোগ্লোবিনের অদম্য আদিম ক্ষুধা!

 

You Might Also Like

বাসিয়া এপ্রিল ২০২১ \ ৩য় পৃষ্ঠা
August 3, 2015
October 9, 2014
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসর অনুষ্ঠিত
মাসিক বাসিয়া ।। আগস্ট ২০২০।। চতুর্থ পৃষ্ঠা
Previous Article প্রবাসী কবি আসমা মতিনের কাব্যগ্রন্থ ‘অমরাবতী’ এর প্রকাশনা অনুষ্ঠান কবিদের অন্তদৃষ্টি থাকে, তারা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি দেখেন ——–জেলা প্রশাসক, মৌলভীবাজার
Next Article খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

February 14, 2021

6 years ago

Auto Draft

11 years ago

তলোয়ার চালানো শিখবেন দীপিকা

12 years ago

বাসিয়া জুলাই-২০২১ : পৃষ্ঠা- চতুর্থ

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?