By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: মন্ত্রীসভা থেকে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে বরখাস্ত করার দাবি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

মন্ত্রীসভা থেকে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে বরখাস্ত করার দাবি

Last updated: August 10, 2014 7:37 pm
12 years ago
2 Min Read
SHARE

9-4সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি’র চরম অশ্রাব্য ভাষার বক্তব্যে ক্ষোভে ফুঁসছে সিলেটের সাংবাদিক সমাজ। মন্ত্রীর বক্তব্যকে সবদিক থেকেই অগ্রহণযোগ্য, অনভিপ্রেত এবং অসদাচরণ বলে মন্তব্য করছেন সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ। বিভিন্ন সাংবাদিক সংগঠনও মন্ত্রীর এমন অশ্লীল বক্তব্যে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এমনকি সমাজকল্যাণমন্ত্রীর নির্ধারিত সংবাদ সম্মেলন অনুষ্ঠানও বর্জন করেন সাংবাদিকরা। তাছাড়া মন্ত্রীসভা থেকে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে বরখাস্ত করার দাবিও উঠেছে।

শনিবার বিকেলে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে সিলেটে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিকদের কটাক্ষ করে যে অশালীন, অগ্রহণযোগ্য বক্তব্য রেখেছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, তার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে সিলেটের সর্বস্তরের সাংবাদিক সমাজ। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনও তীব্র নিন্দা জানিয়েছে মন্ত্রীর এমন বক্তব্যে।

সিলেট অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (সজা), সিলেট ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন সিলেট, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট (অজাস), ফটো জার্নালিস্ট এসোসিয়েশন প্রমুখ সংগঠন সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্যকে চরম পর্যায়ের অশালীন, কুৎসিত, অনাকাঙ্খিত ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। তারা বলেন- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মতো একটি দায়িত্বশীল মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েও সৈয়দ মহসিন আলী যে চরম দায়িত্বহীন বক্তব্য রেখেছেন, তা সাংবাদিক সমাজের জন্য চরম আঘাত। মন্ত্রীর এমন বক্তব্য শুধু সিলেটের সাংবাদিকদেরই নয়, গোটা বাংলাদেশের সাংবাদিকদেরকেই আঘাত করেছে, আহত করেছে। একজন মন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য কিছুতেই আশা করা যায় না মন্তব্য করে সাংবাদিক নেতৃবৃন্দ মন্ত্রীসভা থেকে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর বরখাস্তের দাবি তুলেন।

এদিকে শনিবার বিকেলে সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকদের বিষেদ্গার করে অশ্লীল, অগ্রহণযোগ্য বক্তব্য দেয়ার প্রতিবাদে, আদিবাসী দিবসের আলোচনা শেষে মন্ত্রীর নির্ধারিত সংবাদ সম্মেলন বয়কট করেন সিলেটের সাংবাদিকরা।

You Might Also Like

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাহিত্য সম্মাননা পদক পাচ্ছেন কবি হামিদ মোহাম্মদ
বাসিয়ার সাথে একান্ত আলাপচারিতায় তরুণ কবি এম মোসাইদ খান ‘আলোয় আলোয় উজ্জ্বল যৌবনা নগরীর কোলে ফেরারী আমি।’ শুধু মা, মানুষ আর মাতৃভূমির প্রতি ভালোবাসা আমার নিত্যসঙ্গী
কারাগারে থেকে বিয়ে করলেন তাহেরপুত্র বিপ্লব
৭০০০ অভিবাসীকে আশ্রয় দেবে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া
জাপা’র প্রবীণ নেতা আবুল কাশেম মন্টু গুরুতর অসুস্থ, দোয়া কামনা
Previous Article সমাজকল্যাণমন্ত্রীকে প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
Next Article মহসিন আলীকে মন্ত্রিসভায় রাখা উচিত নয় : বি চৌধুরী
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

জেনে নিন টুথপেস্টের ৮ টি দারুণ ব্যতিক্রমী ব্যবহার

11 years ago

সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে বাংলাদেশি এক নারী হজযাত্রীর মৃত্যু

3 years ago

সিলেটে আইসিসি ও আম্পায়ারদের বিরুদ্ধে মিছিল, কুশপুত্তলিকা দাহ

11 years ago

রাজন হত্যা : রায় ৮ নভেম্বর ,ছেলেহারা পিতার দাবি ঘাতকদের সর্বোচ্চ শাস্তি

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?