Homeশীর্ষ সংবাদব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দক্ষিণ সুরমা উপজেলা মাইগ্রেশন ফোরাম গঠন

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দক্ষিণ সুরমা উপজেলা মাইগ্রেশন ফোরাম গঠন

35102512_1483235225116216_4128823959397335040_nআজ ১০ জুন রবিবার বিকালে দক্ষিণ সুরমার ব্র্যাক এরিয়া অফিসে ব্র্যাকের মাইগ্রেশন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
আরএসসি ম্যানেজার শুভাশীষ দেবনাথের সঞ্চালয়নায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল।
আলোচনায় অংশ নেন মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক মোহাম্মদ নওয়াব আলী, সিলাম ইউনিয়নের মেম্বার মো. আব্দুল হান্নান, বরইকান্দি ইউনিয়নের মেম্বর মো. শরিফ আহমদ, মোল্লারগাঁও ইউনিয়নের মেম্বার মালিকা বেগম, ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ, আনসার কমান্ডার মো. আলমাছ মিয়া, আনসার কমান্ডার আব্দুল কালাম, আনসার কমান্ডার বাবুল আহমদ, দলিল লেখক মো. শহিদ আলী, আবদুল মুতালিব ও প্রবাসী মো. আলমগীর। উন্নয়নকর্মী সাহিদা আক্তার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার কলি বেগম।
পরে সর্বসম্মতিক্রমে সাত সদস্য বিশিষ্ট মাইগ্রেশন বিষয় ফোরাম গঠন করা হয়। ফোরামের সদস্যরা হলেন। সভাপতি লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক ইকবাল। সহসভাপতি মোহাম্মদ নওয়াব আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মেম্বার, সাংগঠনিক সম্পাদক মালেকা বেগম, পর্যবেক্ষক সদস্য শুভাশীষ দেবনাথ আরএসসি ম্যানেজার, সাধারণ সদস্য আব্দুল ওয়াহিদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments