By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: শপথ নিলেন নির্বাচিত সংসদ সদস্যরা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

শপথ নিলেন নির্বাচিত সংসদ সদস্যরা

Editor
Last updated: January 3, 2019 2:21 pm
Editor
8 years ago
Share
SHARE

nmএকাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। সংসদ ভবনের পূর্ব ব্লকের ১ম লেভেলের (নিচতলায়) শপথ কক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর তাদের শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে তিনি নিজেও শপথ বাক্য পাঠ করেন।

৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ২৯৮ জনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করে তাদের নাম-ঠিকানাসহ মঙ্গলবার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ফলাফলের গেজেটে তারিখ রয়েছে ১ জানুয়ারি ২০১৯। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, এই গেজেট গতকাল সকালে সংসদ সচিবালয়ে পাঠিয়ে দেয়া হয়। ইসির পাঠানো গেজেট হাতে পাওয়ার পর এমপিদের শপথ পড়ানোর সময় নির্ধারণ করে সংসদ সচিবালয়।

অন্য সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর আগে আবারও এমপি নির্বাচিত হওয়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে নিজে একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেন। তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

স্পিকারের কার্যালয় ও সংসদ সচিবালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সদস্যরা প্রথমে শপথ নেন। এরপর ক্রমানুসারে অন্যদের শপথ নেয়ার কথা। শপথগ্রহণ শেষে নতুন সংসদ সদস্যরা সংসদ সচিবের কার্যালয়ের স্বাক্ষর খাতায় সই করেন এবং একসঙ্গে তাদের ছবি তোলা হয়।

দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে গত রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। গোলযোগের কারণে ব্রাহ্মণবড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনটির ফলাফল স্থগিত থাকায় ২৯৮টি আসনের ফল ঘোষণা করে ইসি। আর ভোটগ্রহণের আগে গাইবান্ধা-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী মৃত্যুবরণ করায় ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়। এই আসনে ইসি নতুন করে তফসিল ঘোষণা করে ভোটগ্রহণ করবে।

গেজেট হওয়া ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগসহ মহাজোট পেয়েছে ২৮৮টি আসন। মহাজোটের মধ্যে আওয়ামী লীগসহ ১৪ দল এবং এইচএম এরশাদের জাতীয় পার্টি (জাপা) ও অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা রয়েছে। জাপা ২২টি ও বিকল্পধারা ২টি আসন পেয়েছে। নিরঙ্কুশ জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আর এবারের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি আসন; এরমধ্যে বিএনপি দলীয় প্রার্থীরা জিতেছেন ৫টি আসনে, আর ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের ২ জন প্রার্থী জয়ী হন। এছাড়া ৩ জন স্বতন্ত্র প্রার্থী রবিবারের ভোটে বিজয়ী হন।

You Might Also Like

বাসিয়া অফিসে সাহিত্য আড্ডা
সম্পদ হারানোর সম্ভবনা আছে মেধা ও জ্ঞান হারানোর সম্ভবনা নেই নাসরিন জাহান ফাতেমা
শিশু রাজন হত্যা : আরও একজন আসামি গ্রেপ্তার
দক্ষিণ সুরমায় আগুনে পুড়ে ছাই হলো ১৭ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি
৩ লাখ অভিবাসী নেবে কানাডা
Share This Article
Facebook Email Print
Previous Article বিশ্বনাথে মুহিবের সমর্থনে গণমিছিল
Next Article বিশ্বকাপ ইতিহাসে প্রথম ‘এমপি’ হিসেবে খেলবেন মাশরাফি!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?