By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ঘোড়ার পিঠে অদ্ভুত পাঠাগার
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

ঘোড়ার পিঠে অদ্ভুত পাঠাগার

Last updated: July 23, 2016 2:30 pm
10 years ago
3 Min Read
SHARE

8cd2cfed476ce657a35ba80f2f113cc9জ্ঞান অর্জনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। এর জন্য প্রয়োজন হচ্ছে বই এবং পড়ার সুন্দর পরিবেশ। লাইব্রেরি হচ্ছে সেই জায়গা, যেখানে পড়ার জন্য রয়েছে বিভিন্ন বিষয়ের হাজার হাজার বইয়ের সংগ্রহ, পিনপতন নীরবতা, যা পাঠককে করে দেয় আপন মনে পড়ার সুযোগ। তোমরা অনেকেই হয়তো লাইব্রেরিতে গিয়ে পড়ো, আর যারা এখনো যাওনি তারা তো অবশ্যই যাবে। এ ছাড়া ভ্রাম্যমাণ লাইব্রেরির কথাও তোমরা জেনে থাকবে, যা মূলত বইভর্তি গাড়ি নিয়ে পাঠকের দুয়ারে পৌঁছে যায়, যেমন বাংলাদেশের বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি। তবে আজ তোমাদের জানাব এক অদ্ভুত ভ্রাম্যমাণ লাইব্রেরির কথা, যা পড়ে তোমাদের মনে হবে বই পড়ার জন্য মানুষ কি না করতে পারে!

বিবিসির খবর থেকে জানা যায়, সেরাং, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের বানটেন প্রদেশের একটি প্রত্যন্ত গ্রাম। গ্রামজুড়ে অবারিত ধানক্ষেত, পাখির কলতান, শান্ত বাতাস, এমনকি আছে আগ্নেয়গিরিও। কিন্তু সেখানে নেই কোনো গ্রন্থাগার। বই পড়তে হলে শিশুদের অনেক দূরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তবে সমস্যাটিকে সমস্যা হয়ে থাকতে দেননি রিদওয়ান সুরুরি। সুরুরি নিজের উদ্যোগে চালু করেছেন একটি ভ্রাম্যমাণ লাইব্রেরি। তবে এই লাইব্রেরি তোমাদের চেনা পরিচিত কোনো লাইব্রেরির মতো নয়। এটা চলে ঘোড়ার পিঠে চড়ে। ঘোড়াটির নাম লুনা। তার পিঠে শিকল দিয়ে বাঁধা বড় বড় দুটি কাঠের বাক্স, বাক্সভর্তি বই। এ বই নিয়েই সুরুরির এই বিশেষ রকমের পাঠাগার বা লাইব্রেরি। সপ্তাহের বিশেষ দিনে পিঠে বই নিয়ে টগবগ করে গ্রামের দিকে চলতে থাকে লুনা, আরেকটি ঘোড়ায় সওয়ারি হয়ে এই ভ্রাম্যমাণ লাইব্রেরি এগিয়ে নিয়ে চলেন রিদওয়ান সুরুরি।

ঘোড়ার সাড়াশব্দ পেলেই আনন্দে ছুটে আসে শিশুরা। গ্রামে পৌঁছে একটি মসজিদের পাশে লুনাকে বেঁধে রাখেন সুরুরি। শিশুরাও এসে ঘিরে ধরে ঘোড়াকে। এ যেন এক মধুর দৃশ্য। সুরুরি তাদের লাইনে দাঁড়াতে বলেন এবং শিশুদের পছন্দমতো বই তাদের হাতে তুলে দেন। শিশুরা বইয়ের গন্ধ শুঁকতে শুঁকতে আনন্দে বাড়ি ফেরে। তবে নতুন বই নিতে হলে আগের সপ্তাহে নেওয়া বইটি অবশ্যই ফেরত দিতে হবে এবং বইগুলো পড়তেও হবে সযত্নে। বাচ্চারা আনন্দের সঙ্গেই এসব শর্ত মেনে নেয়। বইয়ের হিসাবের খাতায় কড়া নজর রাখেন সুরুরি। শুধু শিশুরাই নয়, বড়রাও কিন্তু চলে আসে বই নিতে!

প্রত্যন্ত এই গ্রামের শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সুরুরির এই ভ্রাম্যমাণ পাঠাগারের ভূমিকা অনেক। পাঠাগার সম্পর্কে সুরুরির কাছ থেকে জানা যায়, তেমন কোনো পরিকল্পনা ছাড়া হঠাৎ করেই ভ্রাম্যমাণ এই পাঠাগার চালু করেন তিনি। ২০১৫ সালে এক বন্ধুর কাছ থেকে ১০০টি বই নিয়ে শুরু করেছিলেন লাইব্রেরিটি। পরে ধীরে ধীরে বিভিন্ন ব্যক্তি ও সংস্থার সহায়তায় বইয়ের সংখ্যা বেড়েছে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে সুরুরির ‘ঘোড়ার পিঠের পাঠাগার’ দৃষ্টান্ত হতে পারে বলে মনে করেন স্থানীয়রা। সুরুরি নিজের বাড়ির বাইরে একটি স্থায়ী পাঠাগার গড়ে তুলতে চান। সেখানে অনেক বই থাকবে। একটি কম্পিউটারও থাকবে।

- Advertisement -
Ad image

You Might Also Like

পিএসএলে শেখার তাড়না মুস্তাফিজের
মঞ্চে কথা হলেও গাওয়া হয়নি মৌসুমীর
রবি-সোম হরতাল!
সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট জেলা শাখার উদ্যোগে অটো রিক্রাসা বিতরণ
৪০ বছরের তথ্যভান্ডার উধাও কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে
Previous Article নবীগঞ্জ-বাহুবলবাসীর জন্য চালু হচ্ছে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ এমপি কেয়া চৌধুরী
Next Article লোপেতেগুই হচ্ছেন স্পেনের নতুন কোচ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

এবার আসছে লতিফ সিদ্দিকীর বই-বোমা!

12 years ago

গ্রেটার কামালবাজার ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকে এর অভিষেক অনুষ্ঠান ২ এপ্রিল

8 years ago

তিন মন্ত্রী এখন সিলেটে

11 years ago

ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে যারা

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?