By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: নেইমার-সুয়ারেসের নৈপুণ্যে শেষ চারে বার্সা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
খেলাধুলাবইপত্রসর্বশেষ

নেইমার-সুয়ারেসের নৈপুণ্যে শেষ চারে বার্সা

Last updated: January 28, 2016 11:00 am
11 years ago
4 Min Read
SHARE

কাম্প নউয়ে শুরুতে এগিয়ে গিয়ে অঘটন ঘটানোর স্বপ্ন দেখা শুরু করলেও অদম্য বার্সেলোনাকে আটকাতে পারেনি আথলেতিক বিলবাও। চোট কাটিয়ে ফেরা নেইমার ও লুইস সুয়ারেসের নৈপুণ্যে ঘরের মাঠে প্রত্যাশিত জয়ই পেয়েছে লুইস এনরিকের দল। সেই সঙ্গে দুই লেগ মিলিয়ে বড় ব্যবধানে জিতেই কোপা দেল রের সেমি-ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

কাম্প নউয়ে বুধবার রাতের ফিরতি লেগে ৩-১ গোলে জেতে বার্সেলোনা। চ্যাম্পিয়নদের অন্য গোলটি জেরার্দ পিকের। দুই লেগ মিলিয়ে বার্সেলোনার জয় ৫-২ ব্যবধানে, প্রথম পর্বে ২-১ গোলে জিতেছিল তারা।

হ্যামস্ট্রিং পেশির চোটের কারণে গত শনিবার লা লিগায় মালাগার বিপক্ষে খেলেননি নেইমার। এই ম্যাচের আগে সুস্থ হয়ে উঠলেও তারকা ফরোয়ার্ডকে নিয়ে কোনোরকম ঝুঁকি না নেওয়ার কথা বলেছিলেন লুইস এনরিকে।

তবে প্রথম একাদশেই সদ্য সেরে ওঠা ব্রাজিলিয়ান তারকাকে নামিয়ে দেওয়ায় এনরিকের সতর্ক অবস্থানেরই প্রমাণ মেলে, যা মোটেও অযৌক্তিক ছিল না। পুরো কাম্প নউকে থমকে দিয়ে একাদশ মিনিটে এগিয়ে যায় বিলবাও।

- Advertisement -
Ad image

মাঝ মাঠের কাছ থেকে বল ধরে স্পেনের ফরোয়ার্ড আরিৎজ আদুরিস লম্বা করে বল বাড়িয়েছিলেন স্বদেশি ইনাকি উইলিয়ামসের উদ্দেশে। তাকে রুখতে সামনে এগিয়ে আসেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান। কিন্তু দারুণভাবে তাকে কাটিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে আসরে তৃতীয় গোলটি করেন উইলিয়ামস।

এগিয়ে গিয়ে বার্সেলোনার রক্ষণে আরও চাপ বাড়ায় বিলবাও। ১০ মিনিটের মধ্যে তিনটি দারুণ আক্রমণ করে তারা। সপ্তদশ মিনিটে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে যেতে পারতো অতিথিরা, উইলিয়ামসের কোনাকুনি শট একটুর জন্যে লক্ষ্যভ্রষ্ট হলে সে যাত্রায় বেঁচে যায় স্বাগতিকরা। ২১তম মিনিটে সুযোগ নষ্ট করেন আদুরিস।

দ্রুতই অবশ্য নিজেদের গুছিয়ে নেয় বার্সেলোনা। প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটে একের পর এক আক্রমণ করতে থাকে দলটি, বেশ কবার প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে পড়েন নেইমার। কিন্তু সাফল্য না মেলায় পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় চ্যাম্পিয়নদের।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে স্বাগতিকরা। ৫১তম মিনিটে ডি বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়েছিলেন ইভান রাকিতিচ, কিন্তু বল আকাশে উড়িয়ে মারেন।

পরের মিনিটেই সমতাসূচক গোল পেয়ে যায় বার্সেলোনা। ডি বক্সের মধ্যে বাঁদিক থেকে লিওনেল মেসির আড়াআড়ি পাসে প্রথম শটেই লক্ষ্যভেদ করেন লু্ইস সুয়ারেস। স্প্যানিশ কাপের এবারের আসরে এটা তার প্রথম এবং চলতি মৌসুমে ক্লাবের হয়ে ৩০ ম্যাচে ৩০তম গোল।

- Advertisement -
Ad image

এরপরেও অধিকাংশ সময় একচেটিয়া আক্রমণ করে যেতে থাকে মেসি-নেইমার-সুয়ারেসে গড়া আক্রমণত্রয়ী। কিন্তু নিশ্চিত কোনো সুযোগই মিলছিল না।

৭৯তম মিনিটে ডি বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শট করেছিলেন ব্রাজিল অধিনায়ক কিন্তু ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। পরের মিনিটে জেরার্দ পিকের হেড আবারও কর্নারের মাধ্যমে ফেরান স্প্যানিশ গোলরক্ষক ইয়াগো। কিন্তু পরেরবার আর পারলেন না; ফিরতি কর্নারে দুই সতীর্থের পা ঘুরে পাওয়া বল ডান দিক থেকে উঁচু করে বাড়ান দানি আলভেস, তা থেকেই হেডে দলকে এগিয়ে দেন পিকে।

জেরার্দ পিকের এই গোলে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে যাওয়া বার্সেলোনার সেমি-ফাইনাল নিশ্চিত হয়ে যায়। যোগ করা সময়ে ব্যবধান বাড়ান নেইমার; এক জনের বাধা এড়িয়ে ডি বক্সে ঢুকে সামনে থাকা আরও দুজনের মধ্যে দিয়ে জোরালো শটে বল জালে জড়ান আগামী মাসে ২৪-এ পা দিয়ে যাওয়া এই তারকা।

- Advertisement -
Ad image

প্রতিযোগিতার দিনের অন্য ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে সেল্তা দি ভিগো। সেল্তার মাঠে প্রথম পর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

You Might Also Like

সমাজসেবা কার্যালয় সিলেট-এর উদ্যোগে হিজড়াদের মধ্যে সেলাই মেশিন ও চেক বিতরণ
আ.ফ.ম. কামাল কিংবদন্তীতুল্য ব্যক্তিত্ব -অধ্যাপক ডা. এম.এ. আহবাব
শুধু সুন্দরীদের গ্রাম!
সালুটিকর ডিগ্রি কলেজে র‌্যালী, বৃরোপন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
না ফেরার দেশে ছড়াকার সাংবাদিক তাজুল ইসলাম বাঙালী
Previous Article বলিউডের অভিনেত্রী যারা বিবাহিত পুরুষদের বিয়ে করেছেন
Next Article উপশহরে সীমান্তিকের কার্যালয়ে অগ্নিকাণ্ড
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

দেশে ফিরলেন খালেদা

12 years ago

যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি নিয়ে ক্ষোভ

11 years ago

রংপুরে রাষ্ট্রীয় মর্যাদায় এরশাদের দাফন সম্পন্ন

7 years ago

কানাডা প্রবাসী কবি হাসিব মোহাম্মদ আব্দুলের সাথে বিলেতের কবিদের সাহিত্য অাড্ডা

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?