Homeশীর্ষ সংবাদদেশে ফিরলেন খালেদা

দেশে ফিরলেন খালেদা

52d96d83981b4-Untitled-2বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সৌদি সফর শেষে দেশে ফিরেছেন। আজ শনিবার রাত ৮টা ২০মিনিটে তাঁকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
অন্যদিকে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সৌদি আরব থেকে লন্ডনে গেছেন।

এ সময় খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টু প্রমুখ।

২০ জুলাই ওমরাহ পালনের উদ্দেশ্যে বাদশার আমন্ত্রণে সৌদি আরব যান খালেদা জিয়া। ওমরাহ পালনের সময় সঙ্গে ছিলেন তাঁর বড় ছেলে তারেক রহমান, তারেকের স্ত্রী জোবায়দা রহমান, তারেক-জোবায়দার মেয়ে জাইমা রহমান, খালেদার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান প্রমুখ।
এদিকে, মক্কায় অবস্থানকালে গত বুধবার খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন আইডিবির প্রেসিডেন্ট আহম্মেদ আলী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments