By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: প্রবাসী বিএনপি নেতা মুজিব ও গাড়ি চালক সোহেলকে নিয়ে সুনামগঞ্জে ফিরেছে পুলিশ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

প্রবাসী বিএনপি নেতা মুজিব ও গাড়ি চালক সোহেলকে নিয়ে সুনামগঞ্জে ফিরেছে পুলিশ

Last updated: August 21, 2014 10:56 am
12 years ago
5 Min Read
SHARE
20-1সুনামগঞ্জের বৃটেন প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিবকে ঢাকার ইউনাইটেড হাসপাতাল থেকে এবং তার গাড়ি চালক সোহেলকে ঢাকা থেকে সুনামগঞ্জে ফিরেছে পুলিশ।

এর আগে উদ্ধার হওয়ার মাত্র কয়েক ঘন্টার মাথায় আবারো নিখোঁজ হয়ে যাওয়া মুজিবের গাড়ী চালক সোহেলকে রাজধানীর গুলশান থেকে উদ্ধার করে পুলিশ। আর বিএনপি নেতা মুজিব গত সোমবার থেকে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মুজিব ও সোহেল সুনামগঞ্জ ফিরলেও তাদের সাড়ে ৩ মাস নিখোঁজ থাকার বিষয়ে মুজিবের স্বজন বা পুলিশ কেউই মুখ খুলছেন না।
তবে, একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, গত রাত সাড়ে ১১টায় সুনামগঞ্জে পৌছেছেন মুজিব ও চালক সোহেল। আজ তাদের আদালতে তোলা হেব।
গতকাল বুধবার দুপুরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকরা মুজিবকে ছাড়পত্র দিলে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ারা হয়। সঙ্গে মুজিবের গাড়ি চালক রেজাউল করিম সোহেলকেও উদ্ধার করে নিয়ে আসছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুজিব ও তার গাড়ী চালক সোহেলকে বুধবার রাতেই সুনামগঞ্জ পৌছেছেন । তবে গাড়ি চালক সোহেলকে কোথায় থেকে উদ্ধার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি পুলিশ সুপার। পুলিশ সুপার আরো জানান, মুজিব ও তার গাড়ি চালক সুনামগঞ্জ পৌছলে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে নিখোঁজের রহস্য।
নিখোঁজের সাড়ে ৩ মাস পর সোমবার সকালে টঙ্গী এলাকায় কে বা কারা বোরকা পরিয়ে মুজিব ও তার গাড়ি চাল সোহেলকে ছেড়ে যায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে মুজিব নিজেই তার শ্যালক ব্যারিস্টার আনোয়ার হোসেনের গুলশানের বাসায় গিয়ে ওঠেন।
শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে সোমবার রাত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় বিভিন্ন সংবাদ মাধ্যমকে মুজিবের স্বজনরা জানান, গাড়িচালক সোহেলকে এক হাজার টাকা দিয়ে সুনামগঞ্জে পাঠিয়ে দেয়া হয়েছে। এর পর বুধবার পর্যন্ত সোহেল সুনামগঞ্জ ফেরেনি। সে দু’দিন কোথায় ছিল কেউ নিশ্চিত করতে পারেনি।
মুজিব উদ্ধারের খবর পেয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সোমবার রাতেই ঢাকায় রওয়ানা হয়।
প্রসঙ্গতঃ যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রবাসী মুজিবুর রহমান ও তার গাড়িচালক রেজাউল করিম সোহেল ৪ মে সুনামগঞ্জ থেকে সিলেট ফেরার পথে নিখোঁজ হন। এ ব্যাপারে গত ৬ মে মুজিবের ভাগনি জামাতা অধ্যক্ষ রবিউল ইসলাম সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অন্যদিকে, গত সোমবার মুজিব ও তার গাড়ি চালকের সন্ধান পাওয়ার পর থেকে প্রকৃত ঘটনা জানার জন্য অপেক্ষায় আছেন পুরো দেশবাসী। তবে বাসায় ফেরা ও পরে হাসপাতালে ভর্তি বিষয়ে মুজিবের স্বজনরা একেক সময় একেক বক্তব্য দিচ্ছেন। মুজিবকে পেলেও তার গাড়ি চালককে নিয়ে ছিল ধুম্রজাল তবে গতকাল পুনরায় তার সন্ধান পাওয়ার পর সুনামগঞ্জে নিয়ে আসছে তাদের। ঘটনার আসল রহস্য উদঘাটন হবে বলে আশা প্রকাশ করছেন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তরা।
রাত সাড়ে ১২টায় এসপি হারুন অর রশিদ জানান, মুজিব ও সোহেলকে নিয়ে পুলিশের বিশেষ টিম রাত সাড়ে ১১টায় সুমাগঞ্জে পৌছেছে। আজ তাদের আদালতে হাজির করা হবে।

গতকাল বুধবার দুপুরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকরা মুজিবকে ছাড়পত্র দিলে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোয়েতুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ারা হয়। সঙ্গে মুজিবের গাড়ি চালক রেজাউল করিম সোহেলকেও উদ্বার করে নিয়ে আসছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মুজিব ও তার গাড়ী চালক সোহেলকে বুধবার রাতেই সুনামগঞ্জ পৌছবে । তবে গাড়ি চালক সোহেলকে কোথায় থেকে উদ্ধার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি পুলিশ সুপার। পুলিশ সুপার আরো জানান, মুজিব ও তার গাড়ি চালক সুনামগঞ্জ পৌছলে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে নিখোঁজের রহস্য।
নিখোঁজের সাড়ে ৩ মাস পর সোমবার সকালে টঙ্গী এলাকায় কে বা কারা বোরকা পরিয়ে মুজিব ও তার গাড়ি চাল সোহেলকে ছেড়ে যায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে মুজিব নিজেই তার শ্যালক ব্যারিস্টার আনোয়ার হোসেনের গুলশানের বাসায় গিয়ে ওঠেন।
শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে সোমবার রাত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এসময় বিভিন্নসংবাদ মাধ্যমকে মুজিবের স্বজনরা জানান, গাড়িচালক সোহেলকে এক হাজার টাকা দিয়ে সুনামগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর পর বুধবার পর্যন্ত সোহেল সুনামগঞ্জ ফিরেনি। সে দু’দিন কোথায় ছিল কেউ নিশ্চিত করতে পারেনি।

–

You Might Also Like

সফল বাংলাদেশি বিজ্ঞানী ড. আতাউল করিম
জামালগঞ্জের এমরুল কয়েস লোক উৎসব আগামী ১৬ মার্চ
আমার বাবার সততার রাজনীতি ও কষ্ট
আব্দুল গফুর স্কুল এন্ড কলেজে বিজয় দিবস উদযাপন বঙ্গবন্ধুর মত রোহিঙ্গাদের কোনো নেতা না থাকায় তারা দেশে ফেরার সাহস পাচ্ছে না —-এটিএমএ হাসান জেবুল
বিশ্বনাথে ৬ লক্ষ টাকা চুক্তিতে খুন করা হয় সুজিনাকে : রহস্য উদঘাটন
Previous Article শেষ পর্যন্ত হারই হলো!
Next Article
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

যুক্তরাজ্যের ৮ ও ৯ সেপ্টেম্বরের বইমেলায় বাসিয়া প্রকাশনী স্টলে থাকছে কবি এম মোসাইদ খানের ৮টি গ্রন্থ

7 years ago

জমে উঠেছে কাজিরবাজার পশুর হাট

12 years ago

ছড়াকার বদরুল আলম খান আর নেই

8 years ago

কুমারিত্বের দাম ৩০ কোটি ৪০ লাখ টাকা

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?