By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: বিএনপি জামায়াত জোট দেশে জঙ্গিবাদ কায়েম করেছিল: মিসবাহ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

বিএনপি জামায়াত জোট দেশে জঙ্গিবাদ কায়েম করেছিল: মিসবাহ

Last updated: August 28, 2014 6:24 pm
12 years ago
2 Min Read
SHARE

Pic Mishbah Siraz 2আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙগালী, বিশ্বের শোষিত মানুষের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহ পরিবারে হত্যা করে খুনিরা ভেবেছিল এ দেশে শাসকের রাজত্ব কায়েম করবে। ৩০ বছর ৭১’র পরাজিত শক্তি ও ৭৫’র খুনিরা দেশের সম্পদ বিদেশে পাচার করেছিল। দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছিল। আইন-শৃঙ্খলা চরম অবনতি হয়েছিল। আমেরিকার মদদে বিএনপি জামায়াত জোট দেশে জঙ্গিবাদ কায়েম করেছিল। বৃহস্পতিবার দুপুরে ইসলামী ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে পুলিশ লাইসস্থ শহীদ এসপি সামছুল হক মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদত বার্ষীকি ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, শোকগাঁথা, হামদ-না’ত ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিসবাহ উদ্দিন সিরাজ আরো বলেন, পলাশি’র প্রান্তরে মিরজাফর সিরাজ-উ-দৌল্লার সাথে বিশ্বাস ঘাতকতা করে ইতিহাসে মিরজাফর নাম লিখিয়ে ছিলো। আর জিয়া-খালেদা-তারেক খুনি হিসেবে হাজার বছর ধিক্ষিত হবেন জনতার কাছে।

তিনি বলেন, বিএনপি জামায়াত জোট ক্ষমতায় বসে জঙ্গি তৎপরাতা চালানোর জন্য ১০ ট্রাক অস্ত্র এনেছিলেন। তাদের মদদে সারা দেশে এক যোগে জঙ্গিরা বোমা হামলা চালিয়ে ছিলো। ২১ আগস্ট দেশে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা চালানো হয়েছিলো। ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধূরীসহ সারা দেশের জঙ্গি হামলা হয়েছিলো। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন। ২০৪১ এর মধ্যে দেশ হবে সর্ব ক্ষেত্রে স্বয়ং সম্পন্ন। আর আপনারা ইমামরা জনগনের কাছে সত্যকথা তুলে ধরে সর্বাত্ত্বক সহযোগিতা করবেন সরকারকে।

প্রধান বক্তার বক্তব্যে ইসলামী ফাউন্ডেশনের গর্ভনর ও বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু আর শেখ হাসিনা মুসলমান ও ইসলামের জন্য যা করেছেন আর কোন সরকার তা করেনি। তিনি বলেন, জামায়াত-শিবির আমেরিকার টাকা খেয়ে ইসলাম এবং মুসলমাদের ক্ষতি করছে। তারা জঙ্গিবাদ লালন করে। তাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে জঙ্গিরা আছে। কোন মসজিদ-মাদ্রাসায় জঙ্গিবাদ নেই।

- Advertisement -
Ad image

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেড এম নূরুল হক। নজরুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন-

ইসলামী ফাউন্ডেশনের মহা পরিচালক শামীম মো. আফজাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, বাংলাদেশ কওমী মাদ্রাসা বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল বাছিত বরকতপুরী, সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার রওশুনুজামান সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন- মাওলানা সাইফুল ইসলাম।

You Might Also Like

আব্দুল্লাহ তারিক বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচ্ছা
ঈদ উপলে ‘নোলকের’ গরীব-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
সাহিত্যে ঠিকানা সম্মাননা পেলেন শিশির কন্যা জয়িতা
জাতীয় শোক দিবস: তালতলায় যুবলীগের দোয়া ও শিরণি বিতরণ অনুষ্ঠিত
দাবদাহ চলবে আরো ৯ দিন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে
Previous Article শাবিতে সমাজ কর্ম বিভাগের প্রধানকে কুপিয়ে আহত
Next Article সিলেটের জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সিগারেট-বিড়ি বিক্রি নিষিদ্ধ হচ্ছে
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সিলেটে “জাতীয় স্যানিটেশন মাস” ২০১৫ উদযাপিত

11 years ago

দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২ বছর ৮ মাস

5 years ago

প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কমিটি গঠন: সভাপতি শাহ সুহেল, সম্পাদক রাসেল

4 years ago

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু ২৩ নভেম্বর

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?