By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: যুক্তরাষ্ট্রের ভিসা এখন চট্টগ্রাম থেকে
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

যুক্তরাষ্ট্রের ভিসা এখন চট্টগ্রাম থেকে

Last updated: October 13, 2014 10:06 am
12 years ago
2 Min Read
SHARE

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য ঢাকায় দৌড়াদৌড়ির দিন শেষ হয়েছে। এখন থেকে আবেদনকারীরা চট্টগ্রাম থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহ করতে পারবেন। শুধুমাত্র সাক্ষাতকারের জন্য ঢাকায় যেতে হবে।
এছাড়া ভিসা প্রক্রিয়ার সকল কাজ চট্টগ্রামের আগ্রাবাদ আমেরিকান ভিসা ডেলিভারি সেন্টারে করা যাবে।
রোববার দুপুরে আগ্রাবাদের আইয়ুব ট্রেড সেন্টারের ৬ষ্ঠ তলায় সায়মন ওভারসীজ লিমিটেডের চট্টগ্রাম কার্যালয়ে ভিসা সেন্টারটির উদ্বোধন করেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভাইস কনসাল উইল রমিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে মি. রমিনি বলেন,‘এখন থেকে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীরা তাদের পাসপোর্ট ঢাকার পরিবর্তে চট্টগ্রাম অফিসে সরাসরি জমা ও সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। এজন্য ভিসা প্রত্যাশীকে ঢাকার দূতাবাসে যাওয়ার প্রয়োজন পড়বে না। এতে ভিসা প্রত্যাশীদের অর্থ ও সময় দুই-ই বাঁচবে। সময় ও অর্থ দুটোই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া ঢাকায় যাওয়া-আসার ঝক্কি ঝামেলা থেকেও মুক্তি পাবে ভিসা আবেদনকারীরা।’
যুক্তরাষ্ট্র দূতাবাসের সেবা সহজলভ্য ও ঝুঁকিমুক্ত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান।
রমিনি বলেন,‘নতুন নিয়মে ভিসাপ্রার্থীরা দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে সাক্ষাতকারের জন্য সুবিধা তারিখ নির্ধারণের সুযোগ পাবেন। এ ব্যাপারে কোনো অস্পষ্টতা থাকলে কল সেন্টারে ফোন করে সহযোগিতা নিতে পারবেন। শুধুমাত্র সাক্ষাতকারের জন্য ঢাকা যেতে হবে।’
তিনি বলেন,‘‘ভিসার জন্য সাক্ষাতকারের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাকে এ বিষয়ে অবশ্যই সন্তুষ্ট করতে হবে যে আবেদনকারী ভিসা পেলে নির্ধারিত মেয়াদ শেষে বাংলাদেশে ফিরে আসবেন।’ এছাড়া ভিসা সংক্রান্ত সকল তথ্য দূতাবাসের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানান তিনি।
সায়মন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াজির আলম বলেন,‘এখন থেকে বন্দরনগরীর বাসিন্দারা চট্টগ্রাম থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহ করতে পারবেন। ২০০৮ সালের পর থেকে যাদের ৫ বছরের মাল্টিপল ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা ইন্টারভিউ ছাড়া ‘ড্রপ বক্স’র মাধ্যমে সায়মন ওভারসীজ লিমিটেডের চট্টগ্রাম অফিসে জমা করে ভিসা সংগ্রহ করতে পারবেন।’ এছাড়া পরবর্তীতে আমেরিকান সিটিজেন সার্ভিসের সেবাও এই সেন্টার থেকে দেওয়া হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওমান এয়ারের কান্ট্রি ম্যানেজার খন্দকার আশরাফুল কবির ও আইয়ুব ট্রেড সেন্টারের স্বত্ত্বাধিকারী মো. আইয়ুব।
অনুষ্ঠান শেষে একরামুল আজীম নামে এক আবেদনকারীর হাতে যুক্তরাষ্ট্রের ভিসা তুলে দেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ভাইস কনসাল উইল রমিনি।a0bef7fb09d4f9968038b2f8d19cabe1

You Might Also Like

মাইক্রোবাস ড্রাইভারদের সাথে কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
এডভোকেট মোল্লা আবু কাওছার এর রোগ মুক্তি কামনায় সিলেট জেলা ও মহানগর সেচ্ছাসেবক লীগের মিলাদ ও দোয়া মাহফিল
শাবিতে র‌্যাগিংয়ের নামে যৌন হয়রানি, তদন্ত কমিটি গঠন
সফলভাবে শেষ হল দুইদিনব্যাপী ১১তম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৩, লন্ডন
যেভাবে চলছে বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ
Previous Article জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা
Next Article দেশের ৩৭টি কারাগারের আশেপাশেও থাকছে না মোবাইল নেটওয়ার্ক
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সিলেটের ২১ কলেজকে জাতীয়করণের অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী

10 years ago

কানাডায় দুই দিন ঈদ

11 years ago

জহির চৌধুরী সুফিয়ান কে সিলেটবাসীর শেষ শ্রদ্ধা নিবিদেন

11 years ago

বিজয়-রাহানের ব্যাটে চালকের আসনে ভারত

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?