By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
খেলাধুলা

জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা

Last updated: October 12, 2014 2:10 pm
12 years ago
2 Min Read
SHARE

জিম্বাবুয়ে সিরিজের জন্য ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার এক বিবৃতিতে বিসিবি জানায়, রোববার বেলা দুইটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডাক পাওয়া ক্রিকেটারদের রিপোর্ট করতে হবে।

জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ভালো খেলার পুরস্কার পেয়েছেন সাকলাইন সজীব। প্রাথমিক দলে ডাকা হয়েছে এই বাঁহাতি স্পিনারকে।

প্রাথমিক দলে আছেন নাঈম ইসলাম, মার্শাল আইয়ুব। প্রথমবারের মতো ডাক পেয়েছেন লিটন দাস।

- Advertisement -
Ad image

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হওয়া সোহাগ গাজী নেই প্রাথমিক দলে।

১৭ অক্টোবর বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি তিন দিনের ম্যাচ খেলবে তারা। ম্যাচ শুরু হবে ২০ অক্টোবর।

২৫ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৩০ অক্টোবর খুলনা পৌঁছবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ দল।

৩ নভেম্বর শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। প্রায় দুই বছর পর টেস্ট ম্যাচ হবে এই ভেন্যুতে। ২০১২ সালে হওয়া এই মাঠের একমাত্র টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ।

৮ নভেম্বর চট্টগ্রামে পৌঁছবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল।

- Advertisement -
Ad image

১২ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট। ১৯ নভেম্বর একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ রয়েছে।

২১ ও ২৩ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম দুটি ওয়ানডে। ২৪ নভেম্বর দুটি দলই ফিরবে ঢাকায়।

২৬ ও ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের শেষ তিনটি ওয়ানডে।

- Advertisement -
Ad image

প্রাথমিক দল: তামিম ইকবাল, শামসুর রহমান, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাঈম ইসলাম, তাইজুল ইসলাম, যুবায়ের হোসেন, সাকলায়েন সজীব, আল আমিন হোসেন, রুবেল হোসেন, শফিউল ইসলাম, রবিউল ইসলাম, শাহাদাত হোসেন, এনামুল হক, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মুর্তজা, আবুল হাসান, মুক্তার আলী, মোহাম্মদ শহীদ, ইলিয়াস সানি, আব্দুর রাজ্জাক, মার্শাল আইয়ুব, শুভাগত হোম চৌধুরী, সৌম্য সরকার।

You Might Also Like

মুস্তাফিজের মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা!
ব্রাজিলের মাটিতে জার্মানদের আরেক শিরোপা
নাটকীয় জয়ে সিরিজ পাকিস্তানের
আগামী মাসেই আসছে জিম্বাবুয়ে
বিপিএলে মাতোয়ারা সিলেট : ৩১ অক্টোবর থেকে মিলবে টিকেট
Previous Article চুরির করে ধরা পড়লেন মার্কিন অভিনেত্রী
Next Article যুক্তরাষ্ট্রের ভিসা এখন চট্টগ্রাম থেকে
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ঐতিহাসিক সিরিজ জয়

5 years ago

শৃঙ্খলাভঙ্গের জন্য বিশ্বকাপ ‘শেষ’ আল-আমিনের

12 years ago

এবারও হারল মেয়েরা

12 years ago

সেই বৃষ্টিই এখন ‘অভিশাপ’

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?