By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সমাজসেবা কার্যালয় সিলেট-এর উদ্যোগে হিজড়াদের মধ্যে সেলাই মেশিন ও চেক বিতরণ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

সমাজসেবা কার্যালয় সিলেট-এর উদ্যোগে হিজড়াদের মধ্যে সেলাই মেশিন ও চেক বিতরণ

Last updated: August 15, 2016 11:30 am
10 years ago
2 Min Read
SHARE

10সিলেটের জেলা প্রশাসক মো: জয়নাল আবেদিন বলেছেন, বর্তমান সরকার সমাজসেবা অধিদফতরের মাধ্যমে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের অনগ্রসর জনগোষ্ঠিদের মধ্যে হিজড়ারা হচেছ অন্যতম। তাদেরকে সমাজে পুনর্বাসনের জন্য ব্যাপক কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে সরকার। হিজড়াদেরকে প্রশিক্ষণসহ কর্মসংস্থানের জন্য স্বাবলম্বী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আর্থিক সহায়তা, ভাতা প্রদানসহ ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে সরকার।

সমাজসেবা কার্যালয় সিলেট-এর উদ্যোগে হিজরা জনগোষ্ঠির জীবন-মান উন্নয়ন কর্মসূচীর অধীনে প্রশিক্ষণ উপকরণ (সেলাই মেশিন) এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদের ৩৪ লক্ষ ৪৫ হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গতকাল রোববার নগরীর বাগবাড়িস্থ সিলেট জেলা সমাজসেবা অফিস কার্যালয়ে এ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয় সিলেট-এর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি আনম শফিকুল হক। সমাজসেবা অফিসার মোহাম্মদ লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়-এর উপপরিচালক নিবাস রঞ্জন দাশ ও হিজরা সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিলেট হিজরা কল্যাণ সংস্থার সভাপতি সুন্দরী হিজড়া। এছাড়াও অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শাহিদা শিকদার, সুরমা সমাজ কল্যাণ সংঘের সভাপতি আহমদ আলী প্রমুখ।

- Advertisement -
Ad image

বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দা জেবুন্নেছা হক বলেন, বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত ও সুখী বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব অনুযায়ী আমাদেরকে কাজ করে যেতে হবে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে সকল শ্রেণির জনগোষ্ঠীর উন্নয়নের জন্য বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে যাচ্ছেন।

আনম শফিকুল হক বলেন, হিজড়া সম্প্রদায় অনেক দিন থেকেই অবহেলিত ও অনগ্রসর। সকল নাগরিক সুবিধা ভোগের অধিকার সমভাবে প্রাপ্য হলেও তারা পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার। বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে দেবজিৎ সিংহ বলেন, বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বের কারণে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী তথা হিজড়াদের জন্য প্রশিক্ষণসহ ভাতা কার্যক্রম চালু করেছে।

You Might Also Like

সার্কিট হাউজের সামনে চটপটিওয়ালা-ট্রাক হেলপারদের সংঘর্ষ
কবি আঞ্জুমান রোজীকে নিয়ে কবিতাস্বজনের সাহিত্য আড্ডা
‘স্যরি স্যার’
লিডিং ইউনিভার্সিটির ২য় সমাবর্তন ২০ অক্টোবর
আসুন শিশু জিহানের হাসি ফিরিয়ে দিই
Previous Article সিলেট মোবাইল পাঠাগারের সাহিত্য আসর
Next Article শামীম আহমদ’র তিনটি কবিতা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

আন্তর্জাতিক ভেন্যুতে অভিষিক্ত হল সিলেট জেলা স্টেডিয়াম

11 years ago

‘ফুলকপি’ সংরক্ষণ করবেন যেভাবে

2 years ago

রবিবার থেকে ব্যাংক লেনদেন দুপুর দেড়টা পর্যন্ত

5 years ago

ইলিয়াস আলীর সন্ধান কামনায় দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?