By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিভি কীভাবে বানালে চাকরির দৌড়ে বাজিমাত? রইল এক ডজন টিপস
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
বইপত্র

সিভি কীভাবে বানালে চাকরির দৌড়ে বাজিমাত? রইল এক ডজন টিপস

Last updated: July 10, 2016 1:11 pm
10 years ago
3 Min Read
SHARE

4ce4b560691528fcc06610298de3217fসিভি তৈরি নিয়ে একাধিক প্রচলিত ধারণা রয়েছে। তার মধ্যে কয়েকটি যেমন সঠিক, কিছু প্রচলিত ধারণা আবার ভুল। জেনে নিন কীভাবে সিভি তৈরি করলে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতার বাজারে এগিয়ে থাকবেন আপনি।

১. নিজের সম্পর্কে বলতে গিয়ে সিভি-তে কখনওই মিথ্যে কিছু লিখবেন না। আপনার যা যোগ্যতা, সেটাই যদি সিভি-তে লেখা থাকে, তাহলে অনেক আত্মবিশ্বাসী হয়ে ইন্টারভিউ দিতে পারবেন।

২. চেষ্টা করুন এক পাতার সিভি তৈরি করার। এমন ফর্ম্যাট বাছুন, যাতে আপনার সমস্ত বিষয় কম কথায়, পরিচ্ছন্নভাবে তুলে ধরা যায়।

৩. বর্তমানে যেখানে কাজ করছেন, অভিজ্ঞতার তালিকায় সেটাই প্রথমে লিখুন।

- Advertisement -
Ad image

৪. চাকরির বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপনটি ভাল করে পড়ে নিন। যে ধরনের চাকরির আবেদন করছেন, সেই অনুযায়ী আপনার সিভি সাজান। সংশ্লিষ্ট বিষয়ে আপনার কী দক্ষতা বা অভিজ্ঞতা রয়েছে, সেগুলি ভালভাবে সিভি-তে তুলে ধরার উপরে জোর দিন।

৫. কোনও একটি শব্দ বা শব্দবন্ধের পুনরাবৃত্তি এড়িয়ে চলুন। কী ধরনের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা আছে তা ব্যাখ্যা করার জন্য ইংরেজিতে ‘ম্যানেজড’ অথবা ‘ডেভেলপড’ দিয়ে বাক্য শুরু করতে পারেন।

৬. আপনার সিভি পছন্দ হলে তবেই আপনার সঙ্গে যোগাযোগের প্রশ্ন। ফলে সিভি-র একদম উপরে নিজের কন্ট্যাক্ট ডিটেলস না দিয়ে সিভি-র নীচে দিন।

৭. যাঁরা ফ্রেশার, তাঁরা সিভি-র একদম শুরুতে নিজেদের লক্ষ্যের কথা লিখতে পারেন। আর যাঁদের কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁরা সিভি-র শুরুতে নিজেদের পেশাদারি অভিজ্ঞতার একটি নির্যাস তুলে ধরতে পারেন।

৮. বিশদে অপ্রয়োজনীয় জিনিস লিখে সিভি লম্বা করবেন না। মনে রাখবেন, যেখানে চাকরির আবেদন করছেন, সেখানে আরও প্রচুর সিভি জমা পড়বে। ফলে, আপনার সিভি-টি নিয়োগকারীর বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায়, সেটা মাথায় রাখুন। ছোট ছোট পয়েন্টে নিজের দক্ষতা, অভিজ্ঞতাগুলি লিখুন।

- Advertisement -
Ad image

৯. অনলাইনে সিভি পাঠালে বা কোথাও সিভির সফট কপি পাঠালে আপনার লিংকডইন প্রোফাইল, ব্লগ অথবা যে চাকরির জন্য কোনও আবেদন করছেন, সেই সংক্রান্ত কোনও প্রজেক্ট বা প্রেজেন্টেশন আপনার করা থাকলে তার লিংক সিভি-তে দিয়ে দিতে পারেন। যেখানে চাকরির আবেদন করছেন, তারা প্রয়োজনে সেগুলি দেখে আপনার পেশাদারি দক্ষতা এবং আপনার সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে যাবেন।

১০. অনেকেই যে পেশার জন্য আবেদন করছেন, তার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের ব্যক্তিগত শখ বা পছন্দের কথা সিভি-তে লেখেন। এক্ষেত্রে সত্যিই আপনার শখ এবং যে পেশার চাকরির জন্য আবেদন করছেন, তার মধ্যে মিল থাকলে ভাল, না হলেও ক্ষতি নেই। আপনার সত্যি যা করতে ভাল লাগে সেটাই লিখুন। তাতে আপনার চরিত্রের অন্য একটি দিক উঠে আসতে পারে।

১১. যদি হার্ড কপি কোথাও পাঠান, তাহলে খেয়াল রাখুন যে কাগজে সিভি প্রিন্ট করে পাঠাচ্ছেন, সেটি একটু ভাল মানের হয়।

- Advertisement -
Ad image

১২. আপনার সিভি-তে যাতে কোনও ব্যাকরণগত ভুল না থাকে, সেই বিষয়ে অবশ্যই সচেতন থাকুন।

You Might Also Like

সংবিধিবদ্ধ নসিহত ।। মোহাম্মদ ইকবাল
সৌন্দর্য ধরে রাখতে শীতকালে করবেন না এই ৭টি ভুল
কর্মক্ষেত্রে স্টাইলিশ থাকতে
সিম নিবন্ধনে হয়রানি বন্ধে মাঠে নামছে মোবাইল টিম
বাবা হচ্ছেন রেলমন্ত্রী?
Previous Article আজ ঢাকায় আসছেন নিশা দেশাই
Next Article ৭৫ বছর বয়সে প্রেমের বিয়ে করছেন কিংবদন্তি পেলে
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়ে আমৃত্যু কারাদণ্ড সাঈদীর

12 years ago

মাসিক ২৫ টাকা কিস্তিতে স্মার্টফোন

11 years ago

কামরুল এবং মাহীর দুঃসাহসিক অভিযান : শিশু মনস্তত্ত¡ স্পর্শের প্রয়াস ……সাইদুর রহমান সাঈদ

3 years ago

২০১৬ সালের ডিভি লটারিতে আবেদন করতে পারবে না বাংলাদেশ

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?