By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: আতাউর রহমান মিলাদ এর তিনটি কবিতা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
Uncategorized

আতাউর রহমান মিলাদ এর তিনটি কবিতা

Last updated: July 30, 2016 2:58 am
10 years ago
3 Min Read
SHARE

milad

গন্তব্য বিভ্রম

অন্ধকার নিমগ্ন ফুটপাতে দাঁড়িয়ে আছি একা
আলো কবেই খেয়েছে সব রাজনৈতিক দল
অন্ধকারে সবকিছু মরা জোসনার ছায়া
আমি দাঁড়িয়ে আছ গন্তব্য বিভ্রমে
কোন দিকে যাবো!
কোন পথে যাবো!

চল্লিশ বছর ধরে গন্তব্যের খোঁজে আছি
আমি যাবো
আমি যেতে চাই,যেভাবে
নাটাইয়ের হাত ধরে যায় ঘুড়ির আকাশ
বাবার হাত ধরে সন্তানের নির্ভয় নির্ভরতা
মাটির ভেতর যায় তৃষ্ণার স্রোতহীন জল
প্রেমিকার চুম্বনের ভেতর যায় ভালবাসা ওম

যাত্রার গন্তব্য থাকে;থাকে পথের নকশা
ছিনতাই হয়েছে পথ,যেতে পারিনা যেভাবে
রাজনীতির ভেতর সন্ত্রাস যায় গানের মুদ্রায়
ক্ষমতার ভেতর দুর্নীতি যায় ওমের তীব্রতায়
সংসদে যায় জাল ভোটে জেতা নিরক্ষর নেতা
নেতাদের পুকুরে যায় ত্রানের পুষ্টিবান টিন
মানুষের ভেতর যায় আগুনের লেলিহান লোভ

অন্ধকার নিমগ্ন ফুটপাথে দাঁড়িয়ে আছি একা
চারিদিকে নগ্নতার সৌখিন রাজনৈতিক বিলাস
লাওয়ারিশ কুকুরের দখলে ক্ষমতার রাজপথ
আশটে জমিনে খুঁজি শর্তহীন আলোর ঈশারা
মাঠে ঘাটে জীবন আজ যাযাবর পাখি
কষ্ট পারাপার।
কোন দিকে যাবো!
কোন পথে যাবো!

আত্ম বিকৃতি

এই যে জীবন বহন করি সে জীবন আমার নয়
অলিখিত শর্তের শতজালের কফিনে মোড়ানো
জীবনের মানচিত্র লিখা হয় অন্যের কলমে

এই যে কিশোরী মেয়েরা বেড়ে উঠছে রঙীন ব্রেসিয়ারে
তাদের যুবতী স্বপ্নটা ভেঙ্গে যাবে মৌলবাদের থাবায়
মৃত স্বপ্ন কুড়াতে কুড়াতে একদিন চুলে ধরবে পাক

- Advertisement -
Ad image

এই যে ছেলেটা সিনা টান করে মিছিলে মুখর শ্লোগানে
তার বুকের রঞ্জিত রাজপথে কৌশলী পা ফেলে
মন্ত্রীর শপথ নেবে নির্বাচিত সেই প্রিয় নেতা

এই যে রাতজাগা বুদ্ধিজীবিরা ভীড় করে টিভির পর্দায়
অন্যের বিশ্বাস হরণ করে গড়ে বাণিজ্য-বেসাত
অচল ঘড়ির সময় মেপে ওরাও ঘুমিয়ে যাবে স্থবিরতায়

এই যে আমাকে পেছনে ফেলে আমারই ছায়া যায়
সফল সময় ধরবে বলে ভ্রাম্যমান পথের সন্ধানে
সেও একদিন এখানে ওখানে প্রসব করবে মৃত কচ্ছপ

- Advertisement -
Ad image

এই যে চতুর কোলাহল ঠেলে নির্ঝণ পার্কে বসে
মানুষেরা প্রতিদিন খুটে খায় নগ্ন নীরবতা
তারাও একদিন ঝরে যাবে আর্দ্রতার কালে

এই যে এই পৃথিবী জুড়ে এতো আলোর মিছিল
স্রোত ভেঙ্গে এগিয়ে যাবার তীব্র প্রতিযোগিতা
আমাদের কোন ঋণ নেই কাতর আর্তি ছাড়া।

অন্ধকার চক্র

উদার আকাশের নীচে পুষ্টিহীন অন্ধকার গভীরে
যে শিশু জন্ম নিলো অভুক্ত জরায়ু থেকে
ধূসর পৃথিবীতে
তাকে কি করে বলি, ভাল থেকো…

শোষণের পিচ্ছিল পথে যাদের জন্মের যাত্রা শুরু
জীবনের ছেঁড়া খোঁড়া মাঠে
হাটি হাটি পা’ পা’ করে
তাদের,ভালো থাকা মানায় না এই সুগন্ধি সমাজে

যারা কেড়ে নেয় অবুঝ শিশুর দুঘের বোতল
শিথান থেকে স্বপ্নের বালিশ
উষ্ণ স্নেহের শীতের কাঁথা
তারাই আজ সমাজের মাপকাঠি হাতে মেপে দেয়
কংকালসার জীবনের উচ্চতা নিম্নতা
বেড়ে উঠার পকেট সাইজ ডাইরি

শর্তের তালি দেয়া জীবনের মলিন চাদর
অর্থহীন পড়ে থাকে কারো কারো গায়ে…

You Might Also Like

‘জাতির পিতার হত্যার ষড়যন্ত্রের পেছনে কারা ছিল সেটাও একদিন বের হয়ে আসবে’
ময়নূর রহমান বাবুল এর একগুচ্ছ কবিতা
সহজে ঘুম আসার ছোট্ট দুটি কৌশল
মাসিক বাসিয়া পত্রিকা ।। জুলাই ২০১৯ ।। প্রথম পৃষ্ঠা
July 14, 2015
Previous Article দক্ষিণ সুরমার সাবেক চেয়ারম্যান শাহ আতিকুল হক এর জানাযা সম্পন্ন
Next Article কেউ দিচ্ছে না বাসা ভাড়া, তাহলে যাবে কোথায় ব্যাচেলররা?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

শ্যামা পদ দে এর একগুচ্ছ কবিতা

10 years ago

Auto Draft

11 years ago

অক্টোবর 2022।। পৃষ্ঠা 3

4 years ago

কামারুজ্জামানের প্রাণভিক্ষার আবেদন নিয়ে জটিলতা

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?